জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আলুর বাম্পার ফলনের স্বপ্ন বুনছে কৃষক

 কাইয়ুম মাহমুদ 

আলুর বাম্পার ফলনে স্বপ্ন বুনছেন চাষিরা
উল্লাপাড়া উপজেলার মাঠে মাঠে আলুর বাম্পার ফলনের আশায় আলুচাষিরা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। বৈরী আবহাওয়ার কবলে না পড়লে এবার আলুর বাম্পার ফলনের আশা করছেন এবং লাভবান হওয়ার  স্বপ্ন বুনছেন উপজেলার কয়েকটি ইউনিয়নের আলু চাষিরা।
উৎপাদন ভালো হওয়ার পাশাপাশি ন্যায্য দামও পাওয়ারও আশা তাদের। গত মৌসুমে আলুর ফলন ভালো হলেও কিছুটা দাম কম হওয়াতে ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। পাশাপাশি আলু স্টোর করে চরম লোকসান গুনতে হয়েছে ব্যবসায়ীদের। আগের সব দুঃখ ভুলে এ বছরও আলু চাষ করেছেন চাষিরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলায় এ বছর১০৩৫ হাজার হেক্টর জমিতে উন্নত জাতের বিভিন্ন রকমের   আলু চাষ করা হচ্ছে । এ ছাড়া স্থানীয় ষাইটা, লাল ও সাদা পাকড়ি আলু চাষ হয়েছে।
যার উৎপাদন লক্ষ মাত্রা ধরা হয়েছে ২৩২৮৭ হাজার মে: টন, তবে অন্যান্য বছরের তুলনায় এবার আলু ক্ষেতে ভাইরাস নেই বললেই চলে। তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি কৃষককে। যে কারণে বাম্পার ফলনে চাষিরা অনেকটা আশাবাদী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের কাশিনাতপুরের মাঠজুড়ে যেদিকে চোখ যায় সেদিকে শুধু দেখা যায় আলুক্ষেত। আবহাওয়া অনুকূলে থাকলে আলুর ফলনও ভালো হবে বলে আশা করছেন কৃষক । তবে ক্ষেত থেকে আলু উত্তোলনের সময় সঠিক দাম পাবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তায় আছেন চাষিরা।
আলুচাষি আবুল কালাম বলেন, “আমি ছয় বিঘা জমিতে আলু চাষ করেছি। সবকিছুর দাম বেশি হওয়ায় গত বছরের তুলনায় এবার বিঘা প্রতি ৩০ থেকে ৩৫ হাজার টাকা বেশি খরচ হচ্ছে। এ বছর বেড়েছে সার, কীটনাশকের ও শ্রমের খরচ।”
উপজেলা  কৃষি অফিসার সুবর্ণা ইয়াসমিন সুমী  বলেন,  উপজেলার কোথাও আলুর ফলন বিপর্যয় হয়নি। আশা করা যাচ্ছে সামনে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় না হলে আলুর বাম্পার ফলন হবে।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর নিয়ামতপুরে কিশোরী বিকাশ কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিত

1

চরমোনাই ইউনিয়নে তাঁতীদলের কর্মী সভা অনুষ্ঠিত

2

বগুড়া জেলা যুবদলের উদ্যোগে বগুড়া সদর ৬ আসনের নির্বাচনী গণস

3

পলাশে কাপড়ের গোডাউনে আগুনে পুড়ে ছাই

4

খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি: ডা. জাহিদ

5

বড়মা বাইতুল কোরআন মাদ্রাসায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্

6

মহানগরের দক্ষিণ বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান সেলিম রেজার

7

কিশোরগঞ্জ পৌরসভায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ

8

উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে রাস্তায় সিলেটবাসী, আরিফুল হকের নেতৃ

9

পার্বতীপুরে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরতে আউটরিচ ক্যাম্প

10

ফরিদপুরের সালথায় পেঁয়াজ চাষিদের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ

11

যৌথ বাহিনীর হাতে মাদক কারবারি পিতা-পুত্র গ্রেফতার

12

নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ভূগর্ভস্থ পানি সংকটের ভয়াব

13

জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক জনসচেতনতা কা

14

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী মোঃ ইকবাল চৌধুরীর প্রার্থীতা ঘো

15

'মাকসু না হয় মৃত্যু' - অনশনরত মাভাবিপ্রবি শিক্ষার্থী, ১০ ঘন্

16

চট্টগ্রাম বন্দরের উদ্ভুত পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগরী জামায়

17

আলমডাঙ্গার যুবকের মরদেহ মিরপুরে শ্বশুরবাড়ির উঠান থেকে উদ্ধার

18

প্রয়াত বেগম খালেদা জিয়ার মৃত্যতে শোক সভা ও দোয়া মাহফিল

19

মধুখালীতে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে নাকাল জনজীবন

20