জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুরের মস্তফাপুর বাসস্ট্যান্ডে কঠোর নিরাপত্তা জোরদার

হাবিবুর রহমান সুমন  
 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের গুরুত্বপূর্ণ পয়েন্ট মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার সকাল থেকেই এলাকায় পুলিশের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

বাসস্ট্যান্ডের প্রবেশমুখ, বাজার এলাকা, সড়কের দু’পাশসহ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি টহল কার্যক্রমও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

পুলিশ জানায়, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত থাকলেও তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

স্থানীয়রা জানান, সকাল থেকেই এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ে। এতে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের সতর্কতা থাকলেও মোটামুটি স্বাভাবিকভাবে যান চলাচল করছে।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সবসময় মাঠে থাকবে এবং প্রয়োজন হলে আরও বাড়তি ব্যবস্থা নেওয়া হবে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌগাছা-ঝিকরগাছা আসনে বিএনপি ও জামায়াতের মনোনয়ন চূড়ান্ত

1

সাংবাদিক শিশির রঞ্জনের পিতা সুনিল রঞ্জন হাওলাদারের পরলোক গমন

2

গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার - জননেতা সেলিম রেজা

3

‎ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড থেকে আশুগঞ্জ পর্যন্ত তীব্র যানজট

4

তারেক রহমানের ভৈরব জনসভা সফল করার লক্ষ্যে কিশোরগঞ্জে বিএনপির

5

কুলিয়ারচরে সরকারি জায়গা থেকে ২ লাখ টাকার গাছ কাটার অভিযোগ

6

দিনাজপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রংপুর বিভাগ

7

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা আশার উদ্যোগ

8

মুরাদনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

9

ভোজগাতী ইউনিয়নে হাতপাখার প্রার্থীর তুমুল গণসংযোগ, ইসলামী আন

10

বিএনপির পরিকল্পনা তুলে ধরে ঝালকাঠিতে ধানের শীষের গণসংযোগ

11

আশাশুনিতে মোবাইল কোর্টে ৩ জনকে জেল

12

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষ

13

তালতলী পুকুরে ডুবে আবদুল্লাহ্ নামের এক শিশুর মৃত্যু

14

দোকান কর্মচারী ও লোডআনলোড শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পূর্ণ।

15

নির্বাচনে অংশ নিতে নিম্নোক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য

16

নিয়ামতপুরে কৃষি কর্মকর্তা ধান কর্তন করে কৃষকদের মাঝে সুপরিচ

17

কো-অপারেটিভ প্রেসক্লাব ময়মনসিংহ জেলার শিক্ষা বিষয়ক সম্পাদক ম

18

ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

19

বানিয়াচংয়ে অটে-লরি সংঘর্ষে নবীগঞ্জের যুবক নিহত, আহত ৪

20