জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

উওম দাস। 

গাজীপুরের কাপাসিয়ায় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে ১৯ জানুয়ারি সোমবার বাদ মাগরিব উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা কোরআন খানি, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। 
উপজেলা বিএনপির সিনিয়র নেতা ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আফজাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। 
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন
গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ খলিলুর রহমান, সাবেক আহ্বায়ক আব্দুল করিম বেপারী, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক আজগর হোসেন খান, কাপাসিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন শিশির প্রমুখ। 
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো, প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্ সহ প্রয়াত দলীয় নেতৃবৃন্দদের  রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ সাখাওয়াত হোসেন। পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গুড়ায় তীব্র শীতে বোরো ধানের বীজতলা ঝুঁকিতে

1

ধানের শীষের পক্ষে নির্বাচনী মিছিল

2

মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগের ০৬ নেতার পদত

3

লালপুরে নারীকে গলা কেটে হত্যা

4

সাংবাদিক নন সবাই আইনগত সীমাবদ্ধতা স্পষ্ট

5

ভয় দেখিয়ে দমন করা যাবে না জামায়াতকে—সাতক্ষীরায় ডা. শফিকুর রহ

6

শক্তিশালী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্

7

ঈশ্বরদী–আটঘরিয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র

8

লোহাগড়ায় ১৩ মাদক মামলার আসামি গাঁজাসহ গ্রেফতার

9

ভাঙ্গুড়া পুকুরপাড় বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার

10

দৌলতপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

11

পানি–গ্যাস সংকট নিরসনে অগ্রাধিকার, উত্তরায় তারেক রহমান

12

তাড়াইলে মাদরাসাতুল আতহার দামিহা বাজারের বার্ষিক তাফসিরুল কোর

13

পুলিশের নতুন পোশাক নিয়ে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া

14

বামনায় যৌথবাহিনীর অভিযানে গাজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সালমা

15

ঘাটাইলে সংকট দেখিয়ে গোপন গুদাম থেকে দ্বিগুণ দামে সার বিক্রি

16

দলের নাম ভাঙ্গিয়ে গোপনে চাঁদা বাজি করেছেন

17

৪ নং শেখপুরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া-মাহফিল অনুষ্ঠিত

18

নিয়ামতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপ

19

জনসমুদ্র সিপাহী বিপ্লব সেনবাগ ও আংশিক সোনাইমুড়ী আসনের প্রার

20