সিরাজগঞ্জে উল্লাপাড়া উপজেলার ভয়নগরে নিখোঁজের ৫ দিন পর পাশের বাড়ির টয়লেট থেকে বস্তাবন্দি লাশ পাওয়া গেছে।
জানা যায়, ৫ দিন হলো রাসু (৩০) কে খুজে পাওয়া যাচ্ছিলো না। সে অসুস্থ মানুষ। বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তার ফোন ও বন্ধ থাকায় পরিবার থেকে শত চেষ্টা করেও যোগাযোগ করতে পারেনি।
নিহত ব্যাক্তির নাম রাশিদুল ইসলাম রাসু (৩০) পিতা - মোঃ আবু সাঈদ গ্রাম - ভয়নগর, থানা- উল্লাপাড়া
জেলা- সিরাজগঞ্জ। নিখোঁজের ৫ দিন পর রাসিদুল ইসলাম রাসুর বস্তাবন্দি লাশ পেয়ে এলাকায় চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারে শোকের মাতম চলছে।
মন্তব্য করুন