মূল উদ্দেশ্য ছিল পর্যটন খাতে মানসম্মত সেবা নিশ্চিতকরণ এবং দর্শনার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক ও সরকারের যুগ্মসচিব মিজ সালেহা বিনতে সিরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সুবীর শাহা। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক জনাব মো: কাবিল এবং কনকর্ড গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব উজ্জ্বল বসাক উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে বিনোদন পার্ক ব্যবস্থাপনা, পর্যটক ও দর্শনার্থীদের সঙ্গে পেশাদার ও সৌহার্দ্যপূর্ণ আচরণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, জরুরি পরিস্থিতি মোকাবিলার কৌশল, গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি ও সেবার গুণগত মান উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। তাত্ত্বিক আলোচনার পাশাপাশি বাস্তবভিত্তিক উদাহরণ ও ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়।