জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে মানবাধিকার রক্ষায় সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

সাইফুর রহমান পারভেজ  
মানবাধিকার প্রতিবেদন তৈরিতে সাংবাদিকদের সক্ষমতা বাড়াতে বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) গোয়ালন্দ প্রেসক্লাবে মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
 
এতে গোয়ালন্দে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক  গণমাধ্যমের ২৫ জন সাংবাদিক অংশ নেন। বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় জাতিসংঘ উন্নয়ন তহবিল (ইউএনডিপি মানবাধিকার প্রকল্প) সহযোগিতা করে।
 বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) সভাপতি এনামুল কবীর রুপমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সভাপতি আসজাদ হোসেন আজু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমূখ। 
সারাদিন ব্যাপি কর্মশালায় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের সভাপতি ও চ্যানেল আইয়ের প্রধান অপরাধ প্রতিবেদক এনামুল কবির রূপম, দৈনিক সংবাদের সিনিয়র সাংবাদিক মিসেস নাসরিন গীতি, ডেইলি বাংলাদেশ পোস্টের প্রধান প্রতিবেদক আহমেদ উল্লাহ, বিএমএসএফের মহাসচিব এবং বাসসের সিনিয়র সাংবাদিক খায়রুজ্জামান কামাল।
কর্মশালায় নারী-শিশুসহ মানবাধিকার সম্পর্কিত প্রতিবেদন তৈরিতে পেশাগত দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক আইন ও ঘোষণাপত্র দিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় মানবাধিকার ধারণা, মূলনীতি, মানবাধিকারের কাঠামো (জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে), মানবাধিকার রক্ষা ও উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা, মানবাধিকার অনুসন্ধানী প্রতিবেদন লেখার কলাকৌশল, মানবাধিকার প্রতিবেদন প্রণয়ন বিষয়ে আলোচনা করেন প্রশিক্ষকরা। কর্মশালায় পাওয়ার পয়েন্টে এসব বিষয় উপস্থাপনা করা হয়।
 কর্মশালা শেষে অংশ নেওয়া সব সাংবাদিকদের বিএমএসএফ’র পক্ষ থেকে প্রশিক্ষণার্থীদের সনদপত্র তুলে দেওয়া হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীতে দিনভর তীব্র যানজট

1

বাঘায় পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

2

হাকিমপুরের গুমড়া মাদ্রাসার কর্মচারী নিয়োগে ৬০ লাখ টাকার বান

3

মঞ্চে গাইছিলেন ‘পাসুরি’ গায়িকা, হঠাৎ ড্রোন তেড়েফুঁড়ে এল

4

হরিনগর HPL ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫/২০২৬ উদ্বোধনী ম্যাচে মু

5

সেনা অভিযানে ৫ লাখ টাকাসহ ১০মাদক কারবারি গ্রেফতার

6

মেঘনা নদীর ভাঙ্গনে নিঃস্ব শত শত পরিবার

7

বন্দরে শীতলক্ষ্যা সেতুর টোলপ্লাজায় বাসের ধাক্কায় আহত অন্তত ১

8

বামনার রুহিতার চরে শান্তি রক্ষায় আইনের কঠোর প্রয়োগ দরকার

9

পোরশায় উপজেলা পর্যায়ে তারুণ্যের উৎসব/ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে

10

শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের,সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে পুনর্মিলনী অ

11

কালিগঞ্জের বিষ্ণুপুরে বাড়ি বাড়ি ধানের শীষ প্রচারণার উদ্বোধন

12

কোম্পানীগঞ্জে পাথর চুরির মামলায় ‘গণগ্রেপ্তার’, বলির পাঁঠা সা

13

ধর্মপাশায় কিন্ডার গার্ডেন স্কুলে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উ

14

সাপাহার সীমান্তে ভারতীয় ঔষধ ও মদসহ ৩ চোরাকারবারী আটক

15

৬ বছর ধরে সাঁকো দিয়ে সেতু পারাপার

16

নোয়াখালীতে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

17

পাঁচবিবিতে মৃত স্বজনদের আত্মার শান্তি কামনায় কবরে মোমবাতি প্

18

প্রেমিকের প্রতারণা সইতে না পেরে মাদারীপুরে প্রেমিকার আত্মহত্

19

রাশিয়ায় চাকরির প্রলোভনে বাংলাদেশিদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ

20