জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঈশ্বরগঞ্জে ১১ জনকে রড দিয়ে পিটিয়ে জখম

জুনাঈদ আল হাবিব 


ঈশ্বরগঞ্জে ১১ জনকে রড দিয়ে পিটিয়ে জখম, অভিযুক্ত যুবককে গাছে বেঁধে এলাকাবাসী

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রড দিয়ে ১১ জনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে বাতেন নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার বড়হিত ইউনিয়নের চন্ডিপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ ক্ষিপ্ত হয়ে যায় বাতেন। একপর্যায়ে সে লোহার রড হাতে নিয়ে একের পর এক ১১ জনকে মারধর করে গুরুতর জখম করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে ক্ষুব্ধ এলাকাবাসী বাতেনকে ধরে গাছে বেঁধে রাখে এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

পুলিশ জানায়, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বাতেনকে প্রাথমিক চিকিৎসার পর মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে বাতেনের ভাষ্য, “আমি কাউকে মারিনি, সবাই মিথ্যা বলছে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ নির্বাচন ২০২৬: আজ প্রতীক বরাদ্দ, জেলা প্রশাসকের কার্যাল

1

সন্ধ্যার মধ্যে দেশের ৪ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

2

শেখ হাসিনার রায় নিয়ে নাশকতা ঠেকাতে নিয়ামতপুরে বিএনপির অবস্থা

3

মুরাদনগর ধামঘর ইউনিয়নে কায়কোবাদের পক্ষে মহিলা দলের নির্বাচন

4

কুলাউড়ায় পুলিশের বি'শেষ অ-ভিযানে ১৪ ও'য়া'রেন্টভুক্ত আ-সামি গ

5

সমলিঙ্গের বিয়ের দাবিতে দুই কিশোরীর অনশন: জামালপুরে তোলপাড়

6

হোসেনপুর জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

7

কাপাসিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের পক

8

নওগাঁর আত্রাইয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ

9

টুঙ্গিপাড়ায় আরএইচডি সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

10

সরাইল প্রেসক্লাবের সাথে ইউএনও

11

ঝালকাঠি-১ আসনে নির্বাচনী মাঠে ব্যস্ত ব্যারিস্টার মঈন ফিরোজী

12

জামালগঞ্জে জুলাইযোদ্ধা শহীদ সোহাগের লাশ উত্তোলন

13

ঘাটাইলে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় মহিলা দলের দোয়া মাহফ

14

সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি মোঃ আব্দুল্লাহেল বাকী বিসিএস

15

নীলফামারীতে ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ

16

খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

17

যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু

18

সিরাজগঞ্জ-৩ আসনে ১০ দলীয় প্রার্থীর জন্য মনোনয়ন প্রত্যাহার কর

19

নিয়ামতপুরে ৫৫তম বিজয় দিবস

20