জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ইসলামীয়া প্রিপারেটরী স্কুলের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

এম এ আবুল কালাম 


ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় শিক্ষার মানোন্নয়ন, মেধাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইসলামীয়া প্রিপারেটরী স্কুলের উদ্যোগে স্কুল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইসলামীয়া প্রিপারেটরী স্কুলের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও শ্রেণিকক্ষে মনোযোগী হতে হবে। একই সঙ্গে অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নশীল হতে হবে। সন্তানরা কোথায় যাচ্ছে, কী করছে সে বিষয়ে খেয়াল রাখা, সুষম খাদ্য নিশ্চিত করা এবং নৈতিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মানসিকতা তৈরির ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, আমাদের রাষ্ট্রীয় সম্পদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দুর্বৃত্তরা নৃশংসভাবে হত্যা করেছে, যা জাতির জন্য গভীর বেদনার। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।

এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ইসলামীয়া প্রিপারেটরী স্কুলের সহকারী শিক্ষক বিপ্লব আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. এ কিউ এম সফিউল আজম, বিদ্যালয়ের পরিচালক মাসুদুর রহমান, রূপসদী খোদাইবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান, ইসলামীয়া প্রিপারেটরী স্কুলের সহকারী প্রধান শিক্ষক রোকেয়া বেগম, প্রেসক্লাব বাঞ্ছারামপুরের সভাপতি এম এ আউয়াল এবং বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান জালু।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ করা হয়।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

1

টবগী ৪ নং ওয়ার্ডে মহিলা দলের পরামর্শ সভা

2

স্বাস্থ্য ঝুঁকি ও জীবিকা সংকটে উপকূলীয় অঞ্চল কয়রা

3

ইউপি সদস্যের অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার

4

দূর্গাহাটায় আবেগঘন বিদায়: চোখের জলে ভাসলো গড়েরবাড়ী সরকারি প্

5

লেখাপড়ার মানোন্নয়ন করতে অভিভাবকদের সাথে শিক্ষকদের মতবিনিময়

6

দুই দশক পর নওগাঁয় তারেক রহমান: নেতাকর্মীদের ঢল, উৎসবের আমেজ

7

জামালপুরে হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে হুমায়ূন আড্

8

বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র জড়িত : খামেনি

9

এবার সাধারণ মানুষ দাড়িপাল্লার পক্ষে নেমেছে অধ্যক্ষ হেলালী

10

সিলেটে মুদি দোকান ও কাঁচাবাজার রাত সাড়ে ১১টা পর্যন্ত খোলা রা

11

বুধবার সূর্যটি পশ্চিমাকাশে ‘ডুবে’ যাওয়ার মধ্য দিয়ে বিদায় হবে

12

ক্রীড়া ও সংস্কৃতির পাশাপাশি লেখাপড়াতেও তোমাদেরকে এগিয়ে যেতে

13

হালিশহরে ইসলামী যুব আন্দোলনের নবীনবরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত

14

সরাইলে ঝুঁকি নিয়ে ৩ বছর ধরে ভাঙ্গা সেতুতে ১০ হাজার লোকের পার

15

সাতক্ষীরায় যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানবব

16

ঈশ্বরদীতে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

17

নজিপুরে ব্যবসায়ীদের সঙ্গে এসপির মতবিনিময় সন্ত্রাস ও মাদক দম

18

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ

19

উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছেন পুল

20