জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আলীকদমে শিক্ষার্থীদের মাঝে পিসিসিপির শিক্ষা সামগ্রী বিতরণ

আলীকদম (বান্দরবান)

বান্দরবান পার্বত্য ছাত্র পরিষদের উদ্যোগে আলীকদম উপজেলায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ১০০ জন শিক্ষার্থীর হাতে খাতা, স্কেল ও কলম তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা, আলীকদম উপজেলা শাখার সভাপতি মো. নুরুল ইসলাম রাজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঞ্জরুল হক।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মো. হাবিব আল মাহমুদ, সাধারণ সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান জেলা শাখা। বিশেষ অতিথি ছিলেন মো. রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, একই শাখা এবং মো. আরফাতুল ইসলাম, ছাত্র প্রতিনিধি, আলীকদম উপজেলা।

শিক্ষা সামগ্রী বিতরণকালে ইউএনও মো. মঞ্জরুল হক বলেন, “শিক্ষা মানুষের মৌলিক অধিকার। অনেক শিক্ষার্থী পড়াশোনার প্রতি আগ্রহ ও স্বপ্ন থাকা সত্ত্বেও প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে ঝরে পড়ে। তাই এই ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।” তিনি আরও বলেন, এ কার্যক্রম প্রতিবছরই অব্যাহত থাকবে এবং সকলকে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বিশেষ অতিথি হাবিব আল মাহমুদ বলেন, “প্রতিটি শিক্ষার্থীর সুখ-দুঃখে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ সবসময় পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরমান হোসেন, সাধারণ সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা, লামা উপজেলা শাখা।
সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে ব্যাটারি চালিত তিন চাকার যানবাহন নিয়ন্ত্রণে করণীয়

1

গোপালগঞ্জ ০৩ আসনের বিএনপি প্রার্থী -এসএম জিলানীর,নির্বাচনী প

2

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন

3

অবিভাগীয় শাখা ডাকঘর ও পোস্ট ই-সেন্টার বছরের পর বছর বন্ধ

4

তামিমকে এখনো ‘ভারতের দালাল’ই বলছেন বিসিবি পরিচালক নাজমুল

5

কালকিনিতে অবৈধ যানবাহন বন্ধে অভিযান জরিমানা আদায়

6

ফটিকছড়ির মেয়ে উমামা ফাতেমা টেলবার্গ ফাউন্ডেশনের গ্লোবাল লিডা

7

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৩০ তম হিফযুল কুরআন প্র

8

সাচিংপ্রু জেরী'র মনোনয়ন বাতিলের দাবী

9

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস, অল্পের জন্য

10

নাসিরনগরে বাড়ছে শীতের প্রকোপ, ফুটপাতে শীতবস্ত্র বিক্রির ধূম

11

আখাউড়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

12

ঝালকাঠি-১ আসনে নির্বাচনী মাঠে ব্যস্ত ব্যারিস্টার মঈন ফিরোজী

13

আসবাবপত্র ক্রয়ে জেলা মহিলা অধিদপ্তরে ব্যাপক অনিয়ম

14

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শার্শায় বিক্ষোভ মিছিল

15

বরগুনায় দুই বছর আগে বঙ্গোপসাগরে নিখোঁজ ১৭ জেলেদের সন্ধান ম

16

খালেদা জিয়া দেশের সার্বভৌমত্বে বিন্দু মাত্র চুল পরিমাণ ছাড় দ

17

পিরোজপুর ২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আহম্মদ সোহেল মঞ্জুর

18

নাসির নগরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

19

কালিয়ার নলিয়া নদীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান

20