জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

অভিনব কায়দায় ট্যাঙ্কে ভেসে বাংলাদেশে অনুপ্রবেশ করায় কালীগঞ্জে ১ ভারতীয় নাগরিক আটক

সেলিম আহম্মেদ
বিশেষ কায়দায় ট্যাঙ্ক বানিয়ে তার ভিতরে বসে অভিনব ভাবে সীমান্ত নদী ইছামতি, কালিন্দী নদী পার হয়ে অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করায় স্থানীয় জনতার সহায়তায় বীরেশ্বর দাশগুপ্ত (৪৫) নামে ১ ভারতীয় নাগরিককে আটক করেছে বসন্তপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) গভীর রাতে নীলডুমুর অবস্থিত ১৭ বিজিবির আওতাধীন সাতক্ষীরার ,কালিগঞ্জ উপজেলার বসন্তপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার এনামুল হকের নেতৃত্বে বিজিবির সদস্যরা তাকে আটক করে বুধবার সকালে থানায় সোপর্দ করেছে। আটককৃত বীরেশ্বর দাস গুপ্ত, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার, মধ্যমগ্রাম থানার সুরঞ্জন দাস গুপ্তের পুত্র।

বসন্তপুর ক্যাম্পের নায়েব সুবেদার এনামুল হক এ প্রতিনিধিকে জানান বিশেষ কায়দায় স্টিলের বড় ট্যাংক বানিয়ে তার ভিতরে বসে লগি বৈঠার সাহায্যে অভিনব পদ্ধতিতে সে বিজিবির চোখ ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে সীমান্তবর্তী ইছামতি কালিন্দী নদী পার হয়ে বসন্তপুর চৌমুহনী দিয়ে কাকশিয়ালী নদী দিয়ে ভাসতে ভাসতে ২ কিলোমিটার ভিতরে প্রবেশ করে জনবহুল নাজিমগঞ্জ খেয়াঘাটে এসে পৌঁছায়। ঐ সময় ট্যাঙ্ক ভাসতে দেখে কৌতুহলি জনতার সন্দেহ হলে তারা নৌকা নিয়ে নদীতে ট্যাংকের পাশে যেয়ে ভিতরে একটি লোক দেখতে পায়। ভারতীয় নাগরিক দেখে তখন তাকে ধরে বসন্তপুর বিজিবি ক্যাম্পে নিয়ে স্থানীয় জনতা সোপর্দ করে।

তবে এ বিষয়ে স্থানীয় এবং অনেকের ধারণা এই অভিনব পদ্ধতিতে ভারত থেকে মাদক এবং অস্ত্রের চালান বাংলাদেশে অনুপ্রবেশ প্রবেশ করে আসছে। ঐ ট্যাংকের চতুর্পাশে ৫ লিটারের খালি পানির প্লাস্টিকের বোতল বিশেষ কায়দায় আটকানো এবং ভিতরে লগি, বৈঠার ব্যবস্থা ছিল। আটককৃত বীরেশ্বর দাশগুপ্ত কেন এইভাবে নদী পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করলেন এমন প্রশ্নের অসংলগ্ন কথাবার্তায় বিশেষ সন্দেহের সৃষ্টি হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বিজিবির নায়েব সুবেদার এনামুল হক বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চালাচ্ছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীতে উদ্ধার হওয়া ব্যাগে ৮ টুকরো মরদেহ

1

ঈশ্বরগঞ্জে নির্বাচন ও স্কুল ফিডিং মানোন্নয়নে মতবিনিময় সভা

2

সরকারি হাসপাতাল গুলোতে টাকা দিও সেবা মেলে না, অসহায় গরিব মধ

3

শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত

4

রাজধানীতে শরিফ ওসমান হাদির উপর গুলির প্রতিবাদে সিরাজগঞ্জে ছ

5

খড়ের নিচে মৃত্যু ফাঁদ

6

সম্ভাব্য প্রার্থীর তালিকায় বাদ পড়লেন তৃণমূল থেকে উঠে আসা আলো

7

ভারতের ইসলামী চিন্তাবিদ বক্তা হাফেজ ক্বারী মাওলানা ইয়াছিন বর

8

রাজিবপুরে নবনিযুক্ত জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথকে সংবর্ধন

9

মনিরামপুর বাসীর সেবায় ‘আমাদের অ্যাম্বুলেন্স’ অর্ধশত ফ্রী মৃত

10

প্রচারণার প্রথম দিনেই মণিরামপুরে ইসলামী আন্দোলনের দোয়া ও আল

11

নবাবগঞ্জে দিশবন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল ঘোষণা

12

গোয়ালন্দে গণভোটের প্রচারণায় বিভাগীয় কমিশনার

13

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ভিডিপি’র ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্

14

রায়গঞ্জ থানার সাবেক ওসি মাসুদ রানার বিরুদ্ধে ২৩ লাখ টাকার পা

15

বামনায় অভিভাবক সমাবেশ ও গুণীজন সম্মেলন অনুষ্ঠিত

16

রাজিবপুরে খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে মানববন্ধন

17

মুরাদনগর জাহাপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠ

18

চৌদ্দগ্রাম নজমীয়া কামিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই

19

প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়ায় নিয়ে এনসিপি নেতার পদত্যাগ

20