জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-ফেব্রুয়ারি-2026 ইং
অনলাইন সংস্করণ

গজারিয়ায় ছাত্রদলের ২৫ নেতাকর্মীর একযোগে পদত্যাগ

 গাজী মাহমুদ পারভেজ 


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা ছাত্রদলের ২৫ জন নেতাকর্মী একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর খেয়াঘাট এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ সিদ্ধান্তের কথা জানান।


সংবাদ সম্মেলনে সদ্য বহিষ্কৃত গজারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব নাদিম মাহমুদ অপু উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন সরকার (মিশু)।

তিনি বলেন, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের দীর্ঘদিন ধরে অবমূল্যায়ন ও বঞ্চিত করা হচ্ছে। বিশেষ করে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ, সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা ও জেলা বিএনপির সদস্য মজিবুর রহমান এবং গজারিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাদিম মাহমুদ অপুকে বহিষ্কারের ঘটনায় তারা চরমভাবে ক্ষুব্ধ ও হতাশ।

পদত্যাগকারীরা জানান, আজ থেকেই তারা বিএনপি ও ছাত্রদলের কোনো কার্যক্রমে যুক্ত থাকবেন না। বরং মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদের পক্ষে সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। একই সঙ্গে তারা দাবি করেন, আগামী দিনে আরও অনেক নেতাকর্মী বিএনপি ও সহযোগী সংগঠন থেকে পদত্যাগ করবেন।

পদত্যাগের মূল কারণ হিসেবে তারা মুন্সীগঞ্জ-৩ আসনে দলীয় মনোনয়ন প্রক্রিয়ার সমালোচনা করেন। তাদের অভিযোগ, কেন্দ্রীয় নেতাদের কাছে ৭৪ জন নেতাকর্মী মহিউদ্দিন আহমেদের পক্ষে মতামত দিলেও তা উপেক্ষা করে কামরুজ্জামান রতনকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে, যা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের হতাশ করেছে।

সংবাদ সম্মেলনে নাদিম মাহমুদ অপু বলেন, “দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামের সময় মহিউদ্দিন ভাইয়ের নির্দেশনায় আমরা মাঠে ছিলাম। দলের অনেক কর্মসূচিতে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ সম্ভব না হওয়ায় আমরা মহিউদ্দিন ভাইকেই দিকনির্দেশনা দিতাম। আজ সেই ত্যাগের কোনো মূল্যায়ন করা হয়নি।”

পদত্যাগকারী নেতাকর্মীদের মধ্যে রয়েছেন—
গজারিয়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা সিকদার, যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ পলাশ ও রাজিব হাসান প্রধান, বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্রদলের নোমান বিল্লাহ বাবু, টেংগারচর ইউনিয়ন সভাপতি চঞ্চল শেখ, বাউশিয়া ইউনিয়ন সভাপতি শহিদ জিয়া, গোয়াগাছিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজ সরকার, ইমামপুর ইউনিয়ন সভাপতি বাঘ মাসুদ, গজারিয়া ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি মো. সালমান, সাধারণ সম্পাদক আল আমিনসহ মোট ২৫ জন নেতাকর্মী।

এ বিষয়ে গজারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান বলেন,
“আমার কাছে এখনো পর্যন্ত কোনো লিখিত পদত্যাগপত্র পৌঁছায়নি। তারা কী কারণে পদত্যাগ করেছে—সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানার পর মন্তব্য করা যাবে।”


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ করে ধর্ষককে আটকের দাবিতে বিক্ষোভ ও ম

1

বাঞ্ছারামপুরে ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক কারবারি গ্র

2

বিএনপির প্রচারণায় নতুন গতি: যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন বাছি

3

বাবুগঞ্জে ধুমকেতু ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

4

চাকরি দেওয়ার নামে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পুলিশ সদস্যে

5

কালকিনিতে আগুনে তিন দোকান ভস্মীভূত

6

ওষুধ সেবনে ১ বছর নিষিদ্ধ ইংলিশ ক্রিকেটার

7

কুলাউড়ায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

8

দশমিনাকে পৌরসভায় রূপান্তরের প্রতিশ্রুতি দিলেন- হাসান মামুন

9

গাজীপুরে কাল তারেক রহমানের আসছেন

10

আমি নির্বাচিত হলে সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা থাকবে

11

চাঁপাইনবাবগঞ্জে রোজার মাসে বিক্রির জন্য মজুদ নিম্নমানের খাঁজ

12

ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহাত-২

13

দিনাজপুরে কৃষির নবযুগ

14

ঝিনাইদহে মধ্যরাতে ছাত্রলীগের মশাল মিছিল

15

জাল সার্টিফিকেট ও ভুয়া নিয়োগে শিক্ষকের চাকুরী করার অভিযোগ

16

সকল ষড়যন্ত্র রুখে ইনসাফ কায়েমে মেহেরপুরে জামায়াতের বিশাল জনস

17

রাজিবপুরে শেজাক সাংবাদিক এসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী

18

সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায় একজন পথচারী নি

19

নবাবগঞ্জে ইউএনওর হাত ধরে উন্নয়নের ছোঁয়া

20