জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির কে 'সম্মাননাপত্র' প্রদান

ইমরান মোল্লা

ফরিদপুর পত্রিকার প্রধান কার্যালয়ে আজ ২৫শে ডিসেম্বর ২০২৫, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর কবির কে 'সম্মাননাপত্র' প্রদান করেন, যাবতকালের সাংবাদিকতা চর্চায় বৈধ উপার্জনে জীবিকা নির্বাহ করছেন। আমাদের পর্যবেক্ষণে তিনি পৈতৃকসূত্রে প্রাপ্ত পরিমানের অধিক অর্থ-সম্পদ বৃদ্ধিতে সক্ষম হয়নি। পর্যবেক্ষকদের দৃষ্টিতে প্রতীয়মান হয়েছে যে, তিনি এখনও পেশাগত সততা থেকে বিচ্যুত হয়নি নিজ এলাকা ও জনকল্যাণে মোঃ আলমগীর কবির সততাপূর্ণ সাংবাদিকতায় অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতেও পেশাগত কাজে সততার পাশাপাশি বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপনের জন্য আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর কবির কে এই সম্মামনাপত্র সনদ প্রদান করেন । 
তিনি মহান পেশার কর্মক্ষেত্রে সফল বিচরণ করে প্রায় ৩৫ বছরের সাংবাদিকতায়, সাপ্তাহিক চন্দনা, দৈনিক গণসংহতি ও  দৈনিক খবর পত্রিকায় জড়িত ছিলেন, বর্তমানে দৈনিক নতুন সময়, দৈনিক মানবজমিন এবং দৈনিক ফরিদপুর সংবাদপত্রে কর্মরত আছেন।
এ্যাডভোকেট একেএম আকিদুল ইসলাম বলেন, আলমগীর কবির আমাদের প্রত্যাশা, আপনার সাংবাদিকতাজীবনে সম্পাদিত কার্যাদি দেশ-জাতির সুন্দর ও উন্নত জীবন গঠনে বিশেষ ভূমিকা রাখবে, এতে নিজের অবস্থান সুপ্রতিষ্ঠিত ও গৌরবমন্ডিত হবে,বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে  সাংবাদিকতায় সততা ও স্বচ্ছতা এবং নিরপেক্ষতার কারণে  তাকে ফরিদপুর জেলার  নিম্নলিখিত সংগঠনের  পক্ষ থেকে এ সম্মাননা পত্র প্রদান করা হয়।
সাদেক আলী হোসেন বলেন উক্ত সম্মাননা পত্রটি প্রদান করার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে, 
আলমগীর কবির তাঁর দীর্ঘদিনের 
সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা, সততা ও স্বচ্ছতার প্রতীক হয়ে উঠেছেন তিনি। সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা বজায় রেখে সমাজের সত্যকে তুলে ধরাই ছিল তাঁর আজীবন লক্ষ্য। প্রতিটি প্রতিবেদনে তিনি চেষ্টা করেছেন যেন পাঠকরা তথ্যের সঠিক রূপ পান, কোনো পক্ষপাত বা বিভ্রান্তি ছাড়াই।  তাঁর এই নিষ্ঠা ও দায়িত্বশীলতার কারণে বিভিন্ন সংগঠন তাঁকে বিশেষ সম্মাননা পত্র প্রদান করেছে। এই সম্মাননা শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং সাংবাদিকতার নৈতিকতা ও আদর্শের প্রতি তাঁর অটল বিশ্বাসের স্বীকৃতি।
এ্যাডভোকেট এ.কে.এম আকিদুল ইসলাম সভাপতি,
 ফরিদপুর বিভাগীয় প্রেসক্লাব ও সাঈদ আলী হোসেন,
 সভাপতি, ফরিদপুর সংবাদপত্র সম্পাদক পরিষদ এই সম্মাননাপত্র সনদ প্রদান করেন ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থার্টিফার্স্ট নাইট উদযাপন নিয়ে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা

1

কাজিপুরে সেলিম রেজার পক্ষে নারীদের সরব উপস্থিতি

2

কাজিপুরে ধানের শীষের পক্ষে সেলিম রেজার বিশাল মিছিল ও সমাবেশ

3

গাবতলীতে সড়ক নির্মাণে বাধা

4

প্রেমিকের প্রতারণা সইতে না পেরে মাদারীপুরে প্রেমিকার আত্মহত্

5

পানছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরিষা বীজ ও সার বিতরণ

6

নোয়াখালীতে ক্রয়কৃত জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

7

বরিশাল-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাস্টার আব্দুল মান্

8

ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর

9

নোয়াখালীতে গ্রাম আদালত সক্রিয় করনে দিনব্যাপী প্রশিক্ষণ অনু

10

১২ নং আছিম পাটুলী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড এর ভোট কেন্দ্র পরিবর্তন

11

বিখ্যাত শহর ফিলাডেলফিয়া কনভেনশনে 'মুনা কনভেনশন ২০২৫ অনুষ্ঠিত

12

কালিগঞ্জে জুমার নামাজ শেষে ব্যবসায়ীকে কুপিয়ে কান বিচ্ছিন্ন দ

13

ধামরাইয়ে প্রতিবন্ধী ভাইয়ের উপর আপনভাইয়ের হামলা

14

কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির প্রার্থী শরীফুল আলমের মনোনয়নপত্র বৈ

15

সরাইলের চুন্টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি ও সু

16

নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ভূগর্ভস্থ পানি সংকটের ভয়াব

17

এক বছর আগে সুইমিংপুলে ঢাবি শিক্ষার্থীর মৃত্যুর তদন্ত দাবি

18

লালমোহনে অটোরিকশা চালক হত্যাকান্ডের রহস্য উদঘাটন, মূল হোতাসহ

19

ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সাথে ব্যারিস্টার রুমিন ফারহানা

20