জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

আমেরিকার নিউইয়র্কে ‘নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স’ এর দুই দিনব্যাপী ইসলামিক কনভেনশন অনুষ্ঠিত

‘বর্তমানের বস্তুবাদ ও ভোগবাদী বিশ্বে নৈতিকভাবে শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে ধর্মীয় চর্চার কোন বিকল্প নেই, এই নৈতিক শিক্ষার মূল আধার আল্লাহ্ ও রাসুলের প্রেমময় আনুগত্য ও আল্লাহ্র অলিগণের পদাঙ্ক অনুসরণ’ -ইসলামিক কনভেনশনের প্রথম দিবসে বক্তারা- 
গত ২৮ ও ২৯ জুন ২০২৫ নিউইয়র্ক আলবেনী সিটির ইম্পায়ার স্টেট প্লাজা হলে নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী ইসলামিক কনভেনশন অনুষ্ঠিত হয়। শায়খ সাইফুল আযম আল আযহারীর সূচনা বক্তব্যের মাধ্যমে সকাল ১১ টায় প্রথম দিনের অধিবেশন শুরু হয়। সূচনা বক্তব্যের পর কোরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিক ক্বারী আহমদ বিন ইউসুফ। দিনের প্রথম অধিবেশনে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডার দরবার শরিফ দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মনজিলের সম্মানিত সাজ্জাদানশীন ও শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের মাননীয় ম্যানেজিং ট্রাস্টি রাহবারে আলম হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম. জি. আ.)। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমাদের সামাজিক কাঠামো প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এই প্রেক্ষাপটে প্রায় দুই বিলিয়ন মুসলিম উম্মাহ্ উচিত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলা। পারস্পরিক আন্তরিকতা এবং বিশ্বাসঘটিত সংকট আজ উম্মাহ্কে বিভাজিত করছে। এই বিভাজন আমাদেরকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। অথচ ফকিহ্গণের মতভেদ, বিভিন্ন মাযহাব এবং ত্বরিকা বৈচিত্র্যকে ধারণ করে বহু মতভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার শিক্ষা দেয়। পূর্ববর্তী সুফিরা তাসাওউফের শিক্ষার উপর জোর দিতেন। কারণ তাসাওউফের শিক্ষার অনুপস্থিতিতে একজন মুসলিমের মানসিকতা যান্ত্রিক ও বস্তুবাদী হয়ে ওঠে। আর তাসাওউফ নৈতিকতা, আধ্যাত্মিকতা এবং আল্লাহ্ সাথে সম্পর্ক গঠনের উপর গুরুত্ব দেয়। তিনি এই অনুষ্ঠান চলমান থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রথম দিনের নির্ধারিত কনভেনশন স্পীকার হিসেবে বক্তব্য রাখেন শায়খ গোলাম রসুল, শায়খ ড. নুর মোহাম্মদ কাব্বানী ও শায়খ ড. ইয়াহিয়া নিনবি। প্রথম দিবসে গেস্ট অব অনার হিসেবে আরও বক্তব্য রাখেন ড. সৈয়দ ইরশাদ আহমদ আল বুখারী। শায়খ সাইফুল আযম অলে আযহারীর সমাপনী বক্তব্য, মিলাদ-কিয়াম ও মুনাজাতের মাধ্যমে ১ম দিনের অধিবেশন সমাপ্ত হয়। এছাড়াও প্রথম দিনে মহিলা, শিশু ও তরুণদের আলাদা আলাদা সেশন পরিচালিত হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধোবাউড়া উপজেলা ৬ নং ঘোষগাঁও ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের কমিটি প্

1

কালীগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

2

আজমেরী ওসমানের সহযোগী পাভেল অস্ত্রসহ আটক.

3

লংগদুতে জামায়াতের বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্

4

ভাঙ্গুড়ায় সন্ধ্যা রাতে কৃষকের একটি ষাঁড় গরু চুরি, এলাকায়

5

চীনের তৈরি জাহাজ যুক্তরাষ্ট্রে ভিড়লে বাড়তি মাশুল

6

জেলা প্রশাসকের উদ্যোগে শিক্ষায় উৎসাহের বার্তা

7

রায়গঞ্জে টপসয়েল লুট: চক্রের ৪ সদস্য আটক, অর্থদণ্ড ও কারাদণ্ড

8

আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল বাস: অটোরিকশা চূর্

9

ধামরাইয়ে প্রতিবন্ধী ভাইয়ের উপর আপনভাইয়ের হামলা

10

ঈশ্বরগঞ্জ হাসপাতালে অভিযান

11

ঝালকাঠিতে অরক্ষিত মুক্তযুদ্ধ ও জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ

12

মঞ্চায়িত হল কবি নজরুল ইসলামের" পুতুলের বিয়ে "

13

টাংগাইলের নাগরপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের পরিচিতি সভ

14

জনগণের দ্বারে প্রশাসন: ইসলামপুরে ইউএনও’র মসজিদ ও শিক্ষা প্রত

15

শান্তিগঞ্জের পাগলা বাজারে স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আন

16

টবগী ইউনিয়ানে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ম

17

চরভদ্রাসনে অজ্ঞাত ব্যাক্তির গলিত লাশ উদ্ধার

18

টাংগাইলের নগরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ইউএনও'র মতবিনি

19

মানিকগঞ্জে ০৬ জন মোটর সাইকেল চোরকে গ্রেফতার করেছে (ডিবি)

20