(সেলিম হোসেন)বগুড়া সদর প্রতিনিধিঃবাংলাদেশ জামায়াতে ইসলামী ও যুব ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল রবিবার (৩১ আগষ্ট) বিকেলে বগুড়া সদরের নুনগোলা উচ্চ বিদ্যালয় মাঠে শহর যুব ও ক্রীড়া বিভাগের সহসভাপতি এনামুল হক রানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির ও জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর - ৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস সালাম তুহিন। বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর সেক্রেটারি আব্দুল হালিম বেগ, নিশিন্দারা ইউনিয়ন জামায়াতের আমির প্রভাষক আব্দুল হালিম, সেক্রেটারি লুৎফর রহমান, নুনগোলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম, নামুজা ইউনিয়ন আমির এনামুল কাদির আমজাদ, জুলাই যোদ্ধা সাইফুল ইসলাম ভান্ডানী,আরিফুল ইসলাম, এরুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক সুলতানা আলী, প্রথম সেমিফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন এরুলিয়া ইউনিয়ন বনাম গোকুল ইউনিয়ন, খেলায় ১- ১ গোলে সমতা টাইব্রেকারে মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়, টাইব্রেকারে ৩- ৪ গোলে এরুলিয়া ইউনিয়ন কে হারিয়ে গোকুল ইউনিয়ন ফাইনালের টিকিট নিশ্চিত করেন। ম্যাচ রেফারি ফজলে রাব্বি সহকারী ম্যাচ রেফারি মোহাম্মদ আলী লিটন এবং জাফরিয়া জাফর, ক্রীড়া ভাষ্যকার সাহেব আলী কিং খান।
মন্তব্য করুন