জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

আন্দাসুরা বিলে অবৈধভাবে পুকুর ও দীঘি খনন বন্ধের দাবিতে মানববন্ধন

নওগাঁর মান্দা উপজেলার আন্দাসুরা বিলে অবৈধভাবে পুকুর ও দীঘি খনন বন্ধের দাবিতে কৃষক ও মৎস্যজীবী পরিবারের লোকজন মানববন্ধন করেছেন। ঘন্টাব্যাপী মানববন্ধনে প্রায় দুই শতাধিক লোকজন অংশ গ্রহণ করেন।
বুধবার (২১ মে) বিকালে স্হানীয় মৎস্যজীবী দলের নেতা নুরুল ইসলামের  সভাপতিত্বে আন্দাসুরা বিল এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
মানববন্ধনে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সিদ্দিক হোসেন,উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আব্দুল আলীম ও ভারশোঁ ইউনিয়ন যুদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।এছাড়াও স্থানীয় এলাকাবাসী আমজাদ হোসেন, এরশাদ আলী,খবু এবাদুল হক,আবুবক্কর এবং মতিউর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জাল যার জলা তার।হাজার বছরের পুরনো ঐতিহাসিক আন্দাসুরা বিলে প্রায় সাড়ে ৬ হাজার মৎস্যজীবী পরিবার মৎস্য আহরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছেন।হঠাৎ করে কিছু অসাধু ব্যক্তি সরকারের নিকট থেকে লিজ নিয়ে বিলে পুকুর ও দীঘি খনন করছেন।এই বিলে হাজার বছর ধরে প্রাকৃতিকভাবে পদ্মফুল,ফল,সিঙ্গার,নিকাড়,শাপলা ও শালুক জন্মে থাকে। মাছের আহরণের পাশাপাশি এগুলো বিক্রি করে অনেকে জীবীকা নির্বাহ করে থাকেন। রিংকু নামে লিজ ব্যক্তি প্রকৃতিকভাবে জন্মা সম্পদে বিষ প্রয়োগ করে ধ্বংস করছেন।সোনাপুর মৎস্যজীবী সমবায় সমিতি নামে ইজারা নিয়ে অবৈধভাবে তারা বিলের প্রকৃতি ধ্বংস করে পুকুর ও দীঘি খনন করছেন। অচিরেই ইজারা বাতিল করে বিল উন্মুক্ত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সাথে প্রকৃতিক ভারসাম্য রক্ষাসহ বিলে পুকুর ও দীঘি  খনন বন্ধের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীদের সারের ফাঁদে কৃষক, বেশি টাকা না দিলে মিলছে না এক

1

জিয়া পরিষদ বিরল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্মরণ সভা ও দোয়া

2

জামালপুরে পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্

3

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরি, ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমান

4

পাঁচবিবিতে দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ চুরি

5

দীপু দাস হত্যার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ

6

নওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ব

7

মহিলা দলের সভাপতি নাজমা বেগম এর উদ্যোগে ধানের শীষের পক্ষে নি

8

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন

9

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

10

সীমান্তে গুলিবর্ষণ: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব পররাষ্ট্র মন

11

সাতক্ষীরায় শিশু রিয়ানকে নির্যাতনের পর হত্যা , গ্রেপ্তার-১

12

আশুলিয়ায় পুলিশ ও পোশাক শ্রমিকদের সংঘর্ষে আহত ২০

13

নোয়াখালীতে তরুণকে কুপিয়ে হত্যা

14

ঘাটাইলে ট্রাক- সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩

15

বরিশাল-১ আসনে বিতর্ক: ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানকে চেয়ে তৃণ

16

নেত্রীকে শেষ দেখা ও জানাজায় উপস্থিত হতে রংপুর সদর বিএনপি

17

অবহেলায় পড়ে আছে মৌলভীবাজারের শমশেরনগর রেলওয়ে স্টেশন

18

খালেদা জিয়ার রোগমুক্তি ও আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনায়

19

দিনাজপুর-০২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দি

20