জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আটঘরিয়ায় শক্রুতা করে কৃষকের রসুন খেতে বিষ স্প্রে করে ফসল নষ্টের অভিযোগ

ইব্রাহিম খলিল,স্টাফ রিপোটার: 

 পাবনার আটঘরিয়া উপজেলার পাঠেশ্ব গ্রামের কৃষক জামাল হোসেনের ২৩ শতাংশ জমিতে শক্রুতা করে রাতের আধারে বিষ ষ্প্রে করে  রসুন নষ্ট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে হাসিবর, হবিবর ও নাহিদ গংদের বিরুদ্ধে। এঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষক জামাল হোসেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গ্রাম প্রধানদের কাছে বারং বার সুবিচার না পেয়ে হন্য হয়ে ঘুড়ছেন। সরজমিন ও কৃষক জামাল হোসেনের সাথে কথা বলে জানা গেছে, দেবোত্তর ইউনিয়নের পাঠেশ্ব গ্রামের মৃত গফুর প্রামানিকের ছেলে জামাল হোসেন পাঠেশ্বর মৌজায় নলগাড়ী (সুতির বিল) মাঠে ২৩ শতাংশ জমিতে রসুন চাষ করেন। সম্প্রতি একই এলাকার হাসিবর, হবিবুর ও নাহিদ গং রাতের আধারে জামাল হোসেনের রোপণকৃত ২৩ শতাংশ জমিতে রসুন খেতে দলবদ্ধ হয়ে তার জমিতে অনধিকার প্রবেশ করে রসুন খেতে বনমারা বিষ স্প্রে করে। পরে সকালে গিয়ে তিনি দেখতে পান, জমির রসুন পুড়ে নষ্ট হয়ে গেছে। তিনি আরও জানান, পাঠেশ্বর মৌজায় নলগাড়ী মাঠে ২৩ শতাংশ জমিতে দীর্ঘ দিন যাবত পাট,ধান,গম, রসুন, পেয়াজ সহ বিভিন্ন ফসল আবাদ করে আসছে। কিন্ত হাসিবর, হবিবর ও নাহিদ গংরা আমার জমিতে রোপনকৃত ফসল রাতের আধারে বিষ দিয়ে মেরে ফেলেছে।
আমি তাদেরকে বাধা দিতে গেলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকিও দেয়। এর আগেও আমার এই খেতে গম,পাট,ধান একই ভাবে বিষ প্রয়োগ করে ২/৩ লাখ টাকার ফসল বিষ স্প্রে করে মেরে ফেলেছে। স্থানীয়রা জানান, জামাল হোসেন দীর্ঘদিন ধরে ২৩ শতক জমি চাষ করে আসছেন। একারণে কয়েক বছর ধরেই কে বা কাহারা ঐ জমির ফসল নষ্ট করে দেয়। এবার তার এই ২৩ শতক জমির রসুন নষ্টের অভিযোগের ঘটনাটি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। সঠিক তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহণ না করা হলে দুর্বৃত্তরা এভাবে কৃষকদের ক্ষতি করেই চলবে। এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কটিয়াদীতে প্রধান নির্বাচনী অফিস উদ্ভোদন

1

এসডিজি'র টার্গেট বাস্তবায়নে ফলপ্রসূ কাজ করুন- ময়মনসিংহে বিভা

2

কুড়িগ্রামে অর্থের বিনিময় আটককৃত মাদক কারবারিকে ছেড়ে দেওয়

3

চট্টগ্রামের আনোয়ারা ছাত্রদলের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছ

4

মুরাদনগরে উৎসবমুখর পরিবেশে কোরআন শিক্ষা প্রতিযোগিতা অনুষ্ঠিত

5

বাঙালির আত্মপরিচয়, অদম্য সংকল্প ও স্বাধীনতার গৌরবোজ্জ্বল অঙ

6

মুরাদনগর জাহাপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠ

7

বিখ্যাত শহর ফিলাডেলফিয়া কনভেনশনে 'মুনা কনভেনশন ২০২৫ অনুষ্ঠিত

8

ত্রিশালে রেইনট্রি গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

9

নীরবতা ভাঙলেন সাকিব, মুখ খুললেন মুস্তাফিজ ইস্যুতে

10

চৌদ্দগ্রামে আল আমিন হজ্জ ট্রাভেল উদ্যোগে হজ্জ যাত্রীদের মি

11

কেশবপুরে হাতপাখার প্রার্থী গাজী সহিদুল ইসলামের ব্যাপক গণসংযো

12

মুরাদনগর বাখরাবাদে কায়কোবাদের নির্বাচনী গণসংযোগ

13

নবাবগঞ্জে গভীর রাতে শীতার্তদের মাঝে ইউএনও'র কম্বল বিতরন

14

বিষ্ণুপুর ইউনিয়নে রানওয়ে বাজারে নির্বাচনী পরামর্শ সভা

15

ঈশ্বরগঞ্জ হাসপাতালে অভিযান

16

ঝিনাইদহে মধ্যরাতে ছাত্রলীগের মশাল মিছিল

17

আমীরে জামায়াতের জনসভা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের সাংব

18

সুবর্ণচরে যুবদল নেতাকে বরণে মোটরসাইকেল শোভাযাত্রা.

19

সরিষাবাড়ীতে আনসার-ভিডিপির তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা স

20