জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

অন্যায়ের প্রতিবাদ করায় কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন

ঝালকাঠির রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু সায়েম আকন বলেছেন, সমাজে চলমান অনিয়ম আর অপরাধের বিরুদ্ধে সরব থাকার কারণে একটি চক্র তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণায় নেমেছে। সোমবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় রাজাপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে আবু সায়েম বলেন,
“দীর্ঘদিন ধরে মাদক, দখলবাজি, চাঁদাবাজি, দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে আমি প্রতিবাদ করে এসেছি। এই কারণে কিছু সুবিধাভোগী ব্যক্তি আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি যখন তাদের অপকর্মের তথ্য তুলে ধরি, তখন থেকেই তারা আমাকে সামাজিকভাবে হেয় করার জন্য অপপ্রচার শুরু করেছে। এমনকি বিএনপির নাম ব্যবহার করে আওয়ামী ঘরানার কিছু ব্যক্তি দলীয় ভিতরেও বিভ্রান্তি ছড়াচ্ছে।”
তিনি আরও বলেন,
“বর্তমানে আমি ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছি। শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়ম-শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করায় একটি পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা চায় না বিদ্যালয়ের স্বচ্ছতা বজায় থাকুক। আমার পদকে ঘিরেও নানা গুজব ও ভিত্তিহীন অভিযোগ ছড়ানো হচ্ছে। যা মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”
তিনি বলেন,
“আমাকে সামাজিকভাবে হেয় করে এবং রাজনৈতিকভাবে দুর্বল করে রাখার চেষ্টা চলছে। তবে আমি জনগণের পাশে আছি, থাকবো। আমার অবস্থান সবসময় অন্যায়ের বিরুদ্ধে ছিল এবং থাকবে।”
সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা এই অপপ্রচারের নিন্দা জানিয়ে আবু সায়েম আকনের পাশে থাকার ঘোষণা দেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষি

1

প্রিয় নেতা ওয়াদুদ ভূইয়া’র পক্ষে ধানের শীষের নির্বাচনী প্রচার

2

সংসদীয় আসন, নওগাঁ ৪৬-১,এ বৈধ তিন, স্থগিত এক

3

মুক্তিযোদ্ধাদের মানববন্ধন বিক্ষোভ মিছিল সমাবেশ। ইউএনওকে স্ম

4

ভাঙ্গুড়ায় এক মাদক সেবী ও বিস্ফোরণ মামলায় আ.লীগ ও যুবলীগ

5

হোসেনপুরে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট,আনন্দে মাতোয়ারা দর্

6

বড়লেখায় জোড়া খুন গুরুতর আহত ১

7

সাঁথিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন

8

সাংবাদিকতা কোনো দলীয় ব্যানারের পরিচয়ে নয়, সাংবাদিকতা হবে জাত

9

বাঁশখালীতে আন নূর ইসলামিক একাডেমির শুভ উদ্বোধন

10

খালিশপুরে ওব্যাট জুনিয়র হাই স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

11

সাপাহারে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

12

বাংলাদেশের জন্য খারাপ লাগছে বিশ্বকাপে ডাক পাওয়া স্কটল্যান্ডে

13

শৈলকুপায় ট্রাক নদীতে চালক ও হেলপার নিহত ২

14

মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪ তম শাহাদত বার্ষিকী পা

15

মহেশপুর পৌরসভার প্রকৌশলীর যোগসাজশে রাস্তা দখল

16

শিরোমণি বাজার বণিক সমিতির নির্বাচনে ১১ টি পদের বিপরীতে ৩৬ জন

17

পোরশায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

18

যৌথবাহীনির মোবাইল কোট অভিযান সুনামগঞ্জ হাওর

19

বেগমগঞ্জে যুবলীগ নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

20