জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

টাংগাইলের নাগরপুরে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ কবির হোসেন  

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অধিভুক্ত বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের তত্ত্বাবধানে সারাদেশে একযোগে অনুষ্ঠিত চার বছর ছয় মাস মেয়াদী উচ্চতর ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (ডিএইচএমএস) ভর্তি পরীক্ষায় অংশ নেন  ৮ হাজার শিক্ষার্থী। এর মধ্যে টাঙ্গাইল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও গাজীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া কয়েকজন শিক্ষার্থীকে সংবর্ধনা ও মিষ্টিমুখ করান ঐতিহ্যবাহী মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের ম্যানেজিং ডিরেক্টর ও বিশিষ্ট হোমিও চিকিৎসক ডা. এম. এ. মান্নান।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের নাগরপুরে মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ডা. এম. এ. মান্নান চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

শুভেচ্ছা বক্তব্যে ডা. এম. এ. মান্নান বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির উন্নয়নে নতুন প্রজন্মের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তরুণ শিক্ষার্থীরাই আগামী দিনে সমাজে সেবার অগ্রদূত হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে চান্স পাওয়া শিক্ষার্থী মোঃ সজিব সরকার তার অনুভূতি ব্যক্ত করে বলেন, আমি কখনো ভাবিনি এত তাড়াতাড়ি স্বপ্ন পূরণ হবে। গাজীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে চান্স পাওয়া আমার জীবনের একটি বড় অর্জন। এই সাফল্যের পেছনে ডা. এম. এ. মান্নান ভাইয়ের উৎসাহ ও দিকনির্দেশনা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। ভবিষ্যতে একজন দক্ষ হোমিও চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চাই।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষার্থী ও হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮

1

নালঘর হিলফুল ফুজুল যুব সংঘ ও প্রবাসীদের উদ্যোগে, তাফসীরুল

2

নওগাঁর পোরশায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম

3

বিদেশে পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে ইয়ারপোর্টে গ্রেফতার

4

ভেজাল গুড়ের কারখানা বন্ধ ঘোষণা করা হয়

5

১৬ডিসেম্বর মহান বিজয় দিবস

6

ঝিনাইদহের মহেশপুরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

7

নারীর প্রতি সহিংসতা বন্ধে ঈশ্বরগঞ্জে উৎসবমুখর আয়োজন

8

গোয়ালন্দে গণভোটের প্রচারণায় বিভাগীয় কমিশনার

9

কোটালীপাড়ায় মাছের খামারে ৫২ পরিবারে চরম দুর্ভোগ

10

বরিশাল-১ আসনে মনোনয়ন প্রত্যাশী চার নেতার ডাক

11

ছাতা প্রতীকে বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজের ঘোষণা

12

কাদেরসহ ৭ আসামির মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি আজ

13

খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি: ডা. জাহিদ

14

নাসিরনগরে বাড়ছে শীতের প্রকোপ, ফুটপাতে শীতবস্ত্র বিক্রির ধূম

15

ইসির সামনে রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধনের দাবিতে বিক্ষোভ

16

কালিগঞ্জে বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

17

বোরহানউদ্দিনে বসুন্ধরা শুভ সংঘ কর্তৃক মাদক বিরোধী র‍্যলী

18

আত্রাই সদরে চলাচল অনুপযোগী

19

সিরাজগঞ্জের বেলকুচিতে জিয়া সাইবার ফোর্স বেলকুচি উপজেলা ও পৌর

20