জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মধ্যরাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল করার ভিডিও ভাইরাল, অতঃপর

ইব্রাহীম আলী 
পঞ্চগড়ের জেলার দেবীগঞ্জে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ।
পঞ্চগড়ের জেলার দেবীগঞ্জে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ।
শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের ৫০ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন।

ভিডিওতে দলীয় স্লোগানের পাশাপাশি ‘শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ রায়-মানি না মানবো না’, ‘ক্যাঙ্গারু কোর্টের রায়-মানি না মানবো না’, ‘দেবীগঞ্জের মাটি-আওয়ামী লীগের ঘাঁটি’-এমন স্লোগান দিতে দেখা যায়।

মধ্যরাতে মিছিল বের করায় এবং অধিকাংশের চেহারা ঢাকা থাকায় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ছাড়া অন্য কারও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তিনি সাবেক রেলমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি নূরুল ইসলাম সুজনের ঘনিষ্ঠ ছিলেন। তবে ভিডিও দেখে মিছিলটি দেবীগঞ্জ পৌরসভার করতোয়া সেতু এলাকায় হয়েছে তা নিশ্চিত হওয়া গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি-জামায়াত ও বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া একাধিক ব্যক্তি জানান, পুলিশের উদাসীনতার সুযোগে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছেন। তাদের অভিযোগ-আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত অন্তত তিনজন ইউপি চেয়ারম্যান এখনও স্বাভাবিকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এদের মধ্যে দুইজন সনাতন ধর্মাবলম্বী হওয়ায় তাদের নামে কোনো মামলা নেই, তেমনি পুলিশের নজরদারির মধ্যেও নেই। এর পেছনে ভোটের রাজনীতি কাজ করছে বলে দাবি তাদের। আরও অভিযোগ, দেবীগঞ্জ থানায় একাধিক মামলা থাকলেও রাজনৈতিক নির্দেশ ছাড়া কাউকে গ্রেপ্তার করে না পুলিশ।
গত এক বছরে উপজেলা কিংবা পৌর ছাত্রলীগের পদধারী কোন নেতাকে গ্রেপ্তার করা হয়নি। তারা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। যখন তারা কোন মিছিল-মিটিং করে তখন পুলিশ তৎপর হয়। দুই এক দিন পর আবার আগের মতো নিরব দর্শকের ভূমিকা পালন করে। যার ফলস্বরূপ গতকাল রাতে পৌরসভায় ছাত্রলীগ এবং আওয়ামী লীগের লোকজন বিক্ষোভ মিছিল করে।’
এক বছরে আমরা বারবার দেখেছি- ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনের দায়িত্বশীল পদধারীদের গ্রেপ্তারে পুলিশের এক ধরনের অনীহা রয়েছে। দেবীগঞ্জে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের ব্যক্তিগত কর্মকর্তা আবু বকর সিদ্দিকের নেতৃত্বে পৌরসভার ভিতর রাতের আঁধারে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করছে। আবার দিনের বেলায় এলাকাজুড়ে ঘুরে বেড়াচ্ছে তারপরও পুলিশ নাকি তাদের খুঁজে পায় না। এটি সাধারণ মানুষের সঙ্গে প্রকাশ্য প্রহসন ছাড়া আর কিছুই নয়।’

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আমাদের নজরে এসেছে। আমরা এ বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি। এখনও কোন প্রত্যক্ষদর্শী পাইনি। তবে লোকেশন নিশ্চিত হতে করতোয়া সেতুর সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের বাদামবাগিচায় কিশোর দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে ছাত্র

1

বোরহানউদ্দিনে বসুন্ধরা শুভ সংঘ কর্তৃক মাদক বিরোধী র‍্যলী

2

সাপাহারে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

3

মাদারীপুরের-গোপালপুরে,গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ

4

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কাউনিয়ায় আইন-শৃঙ্

5

তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নির্বাচনি প্রস্তুতি সভা অনুষ্ঠ

6

জাতীয় দৈনিক সংগ্রামের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরপুর

7

তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে পার্বতীপুরে একজন গ্রেপ্ত

8

হিলিতে নানা কর্মসুচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত

9

পাল্টাপাল্টি হামলা-অগ্নিসংযোগের পর বিএনপি ও জামায়াত সংঘর্ষ

10

বারহাট্টায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠ

11

দোহারে ২৬৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ জন

12

চিতলমারীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

13

বাঘাইছড়িতে মাছের ট্রাকে পাঁচারকালে বস্তাভর্তি ভারতীয় সিগারে

14

সিলেট নগরে কলেজপড়ুয়া মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

15

দুর্নীতিবিরোধী মানববন্ধনে তারুণ্যের আহ্বান

16

শহীদ বুদ্ধিজীবী দিবসে শিবচরে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশা

17

মঠবাড়িয়া হাসপাতালের পুরাতন ভবন অপসারনে অবহেলা

18

গোয়ালন্দে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে প্রভা

19

দিনাজপুর-০২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দি

20