জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

অন্তর্ভুক্তিমূলক মেলা–২০২৫ অনুষ্ঠিত

মোঃ মশিউর রহমান
প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে অঙ্গীকার
প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে সামাজিক ও রাষ্ট্রীয় অঙ্গীকার জোরদারের লক্ষ্যে দিনাজপুরের বিরল উপজেলায় অনুষ্ঠিত হয়েছে “অন্তর্ভুক্তিমূলক মেলা–২০২৫”।
“প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করা আমাদের অঙ্গীকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা দীপশিখা ও কাম টু ওয়ার্ক–এর যৌথ উদ্যোগে মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জিমরান মোহাম্মদ সায়েক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বিরল, দিনাজপুর।
বেসরকারি উন্নয়ন সংস্থা দীপশিখার নির্বাহী পরিচালক জগদীশ চন্দ্র রায়–এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মেলায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলা থেকে আগত কাম টু ওয়ার্কের ইমপ্যাক্ট গ্রুপ লিডার মোঃ নাজমুজ সাকিব। তিনি সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়; বরং সঠিক সুযোগ ও সহায়তা পেলে তারাও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান তারা।
মেলায় বিভিন্ন স্টল, সচেতনতামূলক কার্যক্রম ও অংশগ্রহণমূলক আয়োজনের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা ও সম্ভাবনা তুলে ধরা হয়।

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঞ্ছারামপুর বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ার ম

1

পিতৃ পুরুষের আত্মার শান্তি কামনায় গীতা পাঠ ও মহাপ্রভুর ভোগরা

2

নওগাঁর নিয়ামতপুরে হাঁস পালন করে স্বাবলম্বী বেকার যুবক আরিফ

3

সাংবাদিক তুহিন হ*ত্যা*র বিচারের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধ

4

টাংগাইলের নাগরপুরে ভলিবল ও ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত

5

টাংগাইলের নাগরপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ম

6

ধর্মপাশায় শহীদ বুদ্ধিজীবী দিবস -২০২৫ পালিত

7

কালিগঞ্জে নবীননগর সরকারি প্রাথঃ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফ

8

সরাইলে উপজেলা বিএনপির ও অঙসংগঠ

9

পুলিশই জনতা, জনতাই পুলিশ

10

এবার দ্রুত ইরান ছাড়তে নাগরিকদের নির্দেশ দিল ফ্রান্স ও কানাডা

11

ঈশ্বরগঞ্জে ‘ফ্রি’ ভেটেরিনারি সেবা

12

টাংগাইলের নাগরপুরে তিনটি ইউনিয়নে যুব জামায়াতের বার্ষিক দায়িত

13

ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন মির্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা

14

নান্দাইলে জলাবদ্ধতা নিরসনে খাল খননের দাবিতে এলাকাবাসীর মানবব

15

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন করেছ

16

কোনো দল নিষিদ্ধ নয়, অপরাধীর শাস্তি চান তারেক রহমান

17

বাঞ্ছারামপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের বিরুদ্ধে বিএ

18

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ১১টি ভারতীয় গরু ও চোরাকারবার

19

বগুড়া শেরপুরে দুধের বাজারে সিন্ডিকেট

20