জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সজিব হোসেন
গাজীপুরের কালিয়াকৈরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। শুক্রবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বাইপাস নিউ মার্কেটের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় এসে এক আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি

হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সহ সম্পাদক ও গাজীপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ হুমায়ুন কবির খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক

বীর মুক্তিযোদ্ধা আখতার উজ জামান, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোকলেছুর রহমান ও মোঃ হযরত আলী মিলন, জেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ

মিনার উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ শাহজাহান সিরাজ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ তপন খান, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ জয়নাল আবেদীন, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক তাহসিন সিকদার সহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তারা গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে আন্দোলন জোরদার করার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভৈরবে বগি লাইনচ্যুত, ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ব

1

মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

2

দ্বিতীয় বিয়ে করার খাবারে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর গোপনা/ঙ্গ

3

দিনাজপুরের ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় গরু আটক

4

বাবাকে খুঁজে বেড়াচ্ছে ছেলে

5

বান্দরবান জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার

6

উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছেন পুল

7

সাঁথিয়ায় ভেলাবাইচকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত -

8

কৃষিনীতি বাস্তবায়নে FSFSSO প্রতিনিধিত্ব দাবিতে মণিরামপুরে এ

9

হাজারো নেতাকর্মীর বর্ণাঢ্য র‌্যালিতে যথাযোগ্য মর্যাদায় পালিত

10

ইন্টারনেট সেবার খরচ বাড়ছে ২০ শতাংশ

11

গ্যাস সংযোগ পাবেন শিল্পমালিকরা

12

২৮ শে অক্টোবর সেই রক্তাক্ত বিভীষিকাময় দিন - সেলিম রেজা

13

দিনাজপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে চেম্বার ও ব্যব

14

বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

15

নরসিংদী‎ ঘোড়াশাল-পলাশ সার কারখানায় শ্রমিক কর্মচারিদের ৫ দফা

16

পানছড়িতে বিজিবির নলকূপ ও অনুদান প্রদান

17

খুলনায় মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগ–ছাত্রলীগের ২৫ জন আটক: পুল

18

কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

19

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান মালামাল উদ্ধার

20