জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে বিএনপি নেতাকে মারধরের ঘটনায় চেয়ারম্যান সহ আটক তিন

আশরাফ গোলাপ 
 ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায়  বিএনপি নেতা এসএম সারওয়ারকে ব্যাপক মারধর করে গুরুতর আহত করার ঘটনায় সাবেক চেয়ারম্যানসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।   গুরুতর আহতবস্থায় ঐ বিএনপি নেতাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন। 
শনিবার (২২ নভেম্বর) রাতে উপজেলার পাটিরা বাজারে এ ঘটনা ঘটে।
 মারধরের ঘটনায় জড়িত হামলাকারী ৩ জনকে পাটিরা বাজারের একটি ঘরে প্রায় ৩ ঘণ্টা অবরুদ্ধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শত শত ক্ষুব্ধ জনতা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত করার চেষ্টা করে। রাত সাড়ে ১০টার দিকে হামলাকারী সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক, তার ছেলে তোফায়েল আহামেদ তমাল ও শিবলীকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম সরকারের সমর্থক উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এসএম সারওয়ার ফকির। 

উপজেলা বিএনপির আহ্বায়ক ও ধানের শীষের মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুকের সমর্থক সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক, তার ছেলে সাবেক ছাত্রদল নেতা তোফায়েল আহামেদ তমলা। 
শনিবার রাত প্রায় ৮টার দিকে পাটিরা বাজারে তমাল বিএনপি নেতা করিম সরকারকে নিয়ে বিরূপ মন্তব্য করলে প্রতিবাদ করেন বিএনপি নেতা সারওয়ার। এ ঘটায় তর্ক-বির্তক হয় দুজনের মধ্যে। কিছুক্ষণ পর তোফায়েল আহামেদ তমাল লোকজন নিয়ে পাটিরা বাজারে একটি ঘরে বসে থাকা সারওয়ারের উপর হামলা করে বেধরক মারধর করেন।খবর পেয়ে করিম সরকার গ্রুপের শত শত নেতাকর্মী ও সমর্থকরা পাটিরা বাজারে এসে হামলাকারীদের একটি ঘরে অবরুদ্ধ করে রাখেন।

আহত সারওয়ার বলেন, বিএনপি নেতা ফারুকের সমর্থকরা আমার উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে ব্যাপক মারধর করে।
জরুরি বিভাগের চিকিৎসক ওয়াদিয়া বলেন, রাত সাড়ে ৮টার দিকে আহতাবস্থায় সারওয়ার নামের একজনকে নিয়ে আসা হয় জরুরি বিভাগে। তার বাম হাত ও বাম চাপায় আঘাতের চিহ্ন রয়েছে, তাকে ভর্তি করা হয়েছে।

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অবরুদ্ধ ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
পরিস্থিতি এখন স্বাভাবিক। এখনো কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট নগরে কলেজপড়ুয়া মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

1

ময়মনসিংহে ভূমি অফিসার্স কল্যাণ সমিতি এর অভিষেক ও সাংস্কৃতিক

2

সিলেটে শাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এমসি কলে

3

মাদারীপুর ০৩ আসনে-ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য

4

আজ টিভিতে যা দেখবেন (২৩ এপ্রিল ২০২৫)

5

বাড়িতে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা ও হামলা—ঈশ্বরগঞ্জে গুরুতর অভ

6

দিনাজপুর-৬ আসনে মনোনয়নপত্র যাচাই শেষে নির্বাচনী কার্যক্রম শ

7

অন্তর্ভুক্তিমূলক মেলা–২০২৫ অনুষ্ঠিত

8

স্বামীর সন্ধান ও শ্বশুরবাড়ির নির্যাতনের প্রতিবাদে নারীর সংব

9

বাঞ্ছারামপুরে পদ্মা অয়েল পিএলসি’র কম্বল বিতরণ অনুষ্ঠিত

10

ঝালকাঠীর কাঠালিয়ায় স্বপদে বহাল হলেন বিএনপি নেতা শামসুল আলম

11

তরুণদের হাতেই আগামী বাংলাদেশের নেতৃত্ব

12

ইয়াবাসহ নোয়াখালীর শীর্ষ মাদক কারবারি দুই জন গ্রেপ্তার

13

হবিগঞ্জ -১ আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ স্যজাত মিয়ার ফেসবুক প

14

শিবচরে ‘রয়েল ইকো ভ্যালি’ প্রকল্প উদ্বোধন উপলক্ষে মতবিনিময়

15

আশুলিয়ায় পুলিশ ও পোশাক শ্রমিকদের সংঘর্ষে আহত ২০

16

ময়মনসিংহ -৪ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন ইসলামী আন্দোলনের প

17

ধর্মপাশায় ফসলরক্ষা বাঁধ নির্মাণের লক্ষে গণশুনানী অনুষ্ঠিত

18

আটরা গিলাতলা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

19

চাঁপাইনবাবগঞ্জে দুই দিন ব্যাপী রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ ও প্

20