জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

অতিরিক্ত লোডে ভয়াবহ দুর্ঘটনা: পাটবোঝাই ট্রাকে আগুন

 সানজিদুল হক
 

সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নের অশোকমোড় থেকে পাট ব্যবসায়ী সজলের দোকান হতে আলমগীর ট্রান্সপোর্টের ঢাকা মেট্রো-ট–১১-৯৬৪৪ নম্বর একটি ট্রাকে প্রায় ৩০০ মন পাট লোড করা হয়। ট্রাকটি লোড কার্যক্রম শেষ করে ফরিদপুর জেলার মধুখালীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
পথিমধ্যে পাটকেলঘাটা থানাধীন ছোট কাশিপুর টাওয়ারের সামনে পৌঁছালে বৈদ্যুতিক তারের সঙ্গে ঘর্ষণে শর্টসার্কিটের মাধ্যমে ট্রাকের লোডকৃত পাটে হঠাৎ আগুন ধরে যায়। বিষয়টি দেখে স্থানীয় পথচারীরা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা চালান এবং দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
আগুনের তীব্রতা বেড়ে গেলে ট্রাকচালক পরিস্থিতি সামাল দিতে না পেরে ট্রাকটি রাস্তার পাশের একটি পুকুরে নামিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস ও পাটকেলঘাটা থানার পুলিশের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। ট্রাকটি পুকুরে নামিয়ে দেওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে চলে আসায় ফায়ার সার্ভিসের ইউনিট তাৎক্ষণিকভাবে ফিরে যায়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অতিরিক্ত লোডের কারণেই এই দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে ট্রাক মালিকপক্ষের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে জানা যায়, ৫ টন ধারণক্ষমতার একটি ট্রাকে প্রায় ১২ টন পাট বোঝাই করা হয়েছিল। অথচ সংশ্লিষ্ট সড়কের ধারণক্ষমতা মাত্র ৩ টন। অতিরিক্ত ও উচ্চ লোড নিয়েই ট্রাকটি চলাচল করায় দুর্ঘটনার ঘটে বলে স্থানীয়রা জানান।
এ বিষয়ে আলমগীর ট্রান্সপোর্টের প্রতিনিধি মো. রিপন এই প্রতিবেদককে তাচ্ছিল্যের সুরে বলেন, “এরকম এক্সিডেন্টে ৭–৮ জন মারা গেলেও আমার মালিক কাউকে কৈফিয়ত দেয় না।” তার এই বক্তব্যে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
অন্যদিকে পাট ব্যবসায়ী মেসার্স ব্রাদার্স জুট ট্রেডিং কোং এন্ড লিমিটেডের প্রতিনিধি জানান, সাতক্ষীরা থেকে ফরিদপুরের মধুখালি পর্যন্ত ১২ হাজার ৫০০ টাকা ভাড়ায় আলমগীর ট্রান্সপোর্ট (ভোমরা) থেকে ট্রাকটি ভাড়া নেওয়া হয়। তবে চুক্তি অনুযায়ী বড় ট্রাক পাঠানোর কথা থাকলেও মালিকপক্ষ ছোট ট্রাক পাঠায়, যার ফলে পাটের লোডের উচ্চতা বেড়ে গিয়ে দুর্ঘটনার সৃষ্টি হয়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত পাটসহ ট্রাকটি পুকুরেই পড়ে ছিল এবং উদ্ধার কার্যক্রমের প্রস্তুতি চলছিল এবং পাটকেলঘাটা থানার পুলিশের এস আই আনিসুরের নেতৃত্বে একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

1

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুনামগঞ্জে ছাত্রশিবিরের বি

2

নড়াইলে যৌথ বাহীনির অভিযানে স্যুটারগান সহ বিপুল পরিমান দেশীয়

3

ঘুষ না পেয়ে নামজারি বাতিল, সেবা গ্রহীতাকে হুমকি, তহশিলদারের

4

গফরগাঁওয়ের রসুলপুর গণপাঠাগারের কেন্দ্রীয় কমিটি গঠন, দেশব্যাপ

5

কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিক

6

নিয়ামতপুরে নারী ভোটারদের কাছে ভোটের হাওয়া

7

টাংগাইলের নাগরপুরে ভলিবল ও ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত

8

অনলাইনে মোবাইলভিত্তিক ক্যাসিনো জুয়া পরিচালনাকারী চক্রের ৫ সদ

9

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন

10

আমাদের আরো সচেতন হওয়া প্রয়োজন

11

মোহনগঞ্জ–খুরশিমুল সড়কের ছোট পাইকুড়া গ্রামে ভাঙা ব্রিজ, চরম দ

12

হাওরে বোরো আবাদে কৃষকের হাহাকার,শীত-কুয়াশার পর এবার সার ও শ

13

একনেকে অনুমোদন পেল নোবিপ্রবির ৩৩৪ কোটি টাকার প্রকল্প

14

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন

15

নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১

16

ঝালকাঠিতে যুবলীগ নেতার বাড়ি থেকে গ্রেপ্তার

17

শীতে জবুথবু কালিগঞ্জ, দুই দিন ধরে সূর্যের দেখা নেই

18

গাজীপুরের কাপাসিয়ায় ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে অতিরিক্ত বিভাগ

19

হাতিয়াকে ঘিরে নতুন স্বপ্ন: চালু করা যেতে পারে হেলিকপ্টার সেব

20