জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

একনেকে অনুমোদন পেল নোবিপ্রবির ৩৩৪ কোটি টাকার প্রকল্প

আতিকুর রহমান

নানা জটিলতায় পাঁচ বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) একাডেমিক ভবন–৩-এর নির্মাণকাজ নতুন করে শুরু হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ঝোপঝাড়ে ঢেকে থাকা, মরিচা ধরা ও ক্ষতিগ্রস্ত এই ভবনটি এখন পরিত্যক্ত স্থাপনার মতো পড়ে আছে। শ্রেণীকক্ষ সংকটে শিক্ষার্থীদের নন-একাডেমিক 
ভবনে ক্লাস করতে হচ্ছে বছরের পর বছর।

এমন পরিস্থিতির মধ্যেই আজ সোমবার (১ ডিসেম্বর) ২০২৫–২৬ অর্থবছরের ৬ষ্ঠ একনেক সভায় নোবিপ্রবির অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নের জন্য ৩৩৪ কোটি ৪৬ লাখ টাকার প্রকল্প অনুমোদন পেয়েছে। প্রকল্পটি পাস হওয়ায় দীর্ঘদিন ধরে স্থগিত থাকা ভবন–৩-এর নির্মাণকাজ পুনরায় শুরু হবে বলে আশাবাদ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রসঙ্গত, ২০১৮ সালে ভবন–৩ ও কেন্দ্রীয় গবেষণাগারের নির্মাণ কাজ শুরু হয়, যার চুক্তিমতো শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের মাঝামাঝি। ১১৫ কোটি ৭০ লাখ টাকার এই প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠান ইতোমধ্যে ৩১ কোটি টাকার বেশি উত্তোলন করে। কিন্তু কভিড পরিস্থিতির অজুহাত, ধীরগতির কাজ এবং জিকে বিল্ডার্সের মালিক জিকে শামিমের গ্রেফতার–সহ নানা ঘটনায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায় নির্মাণকাজ। পরে শিক্ষা মন্ত্রণালয় ২০২১ সালের অক্টোবরে ঠিকাদারি প্রতিষ্ঠানের চুক্তি বাতিল করে।


দীর্ঘদিন ধরে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ায় শিক্ষক–শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের খামখেয়ালিপনার সমালোচনা করেছেন। মেহেদী হাসান নামের এক শিক্ষার্থী ফেজবুক পোস্টে  বলেন, নোবিপ্রবির দু:খ একাডেমিক ভবন - ৩ সহ গুরুত্বপূর্ণ কয়েকটি প্রজেক্টের ৩৩৪ কোটি টাকা একনেকে অনুমোদন উপলক্ষে নোবিপ্রবিতে ইনশাআল্লাহ মিষ্টির ব্যবস্থা হবে। সকলের দাওয়াত রইলো। এবং এখান থেকে একাডেমিক ভবন - ৩ এর কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবি তোলা



বিশ্ববিদ্যালয় উপ উপাচার্য অধ্যাপক ড. রেজুয়ানুল হক জানিয়েছে, নতুন ডিপিপি জমা দেওয়া হয়েছিল এবং আজকের একনেক অনুমোদনের মাধ্যমে নতুনভাবে নির্মাণকাজ শুরুর পথ খুলেছে। প্রকল্প বাস্তবায়ন হলে শ্রেণীকক্ষ সংকট নিরসনসহ গবেষণায়ও গতি আসবে বলে আশা করা হচ্ছে। এছাড়া প্রকল্পের কাজ সেনাবাহিনীকে দেওয়ার বিষয়ে উপ উপাচার্য বলেন, এটি বিবেচনাধীন রয়েছে আমরা চেষ্টা করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য আমরা অনুতপ্ত, বৈষম্যবিরোধী নেতা আরি

1

কয়রায় জোরপূর্বক জমি থেকে ধান কেটে নেওয়া এবং মারপিট করে আহত

2

কিশোরগঞ্জে শীতার্তদের শীতবস্ত্র দিলো সেনাবাহিনী

3

পার্বতীপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া ও কুইজ প্রতিযোগি

4

চেরুর বাজারে প্রাণচাঞ্চল্যময় সকাল

5

তাড়াশে গভীর নলকূপের শ্যালো মেশিন চুরি ও পানির পাইপ ভাঙচুরের

6

আনোয়ারায়"উন্মোচন হলো আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশন

7

নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১

8

৫ মিনিট চার্জে ৩ ঘণ্টা কথা বলা যায় এই স্মার্টফোনে

9

বিজয় দিবসে পার্বতীপুরে খতমে কোরআন ও দোয়া মাহফিল

10

একজন ছাত্র, একটি ফুটফুটে সন্তানের বাবা আজ জীবন-মরণের লড়াইয়ে

11

মুরাদনগরে ধামঘর ইউনিয়ন ৪নং ওয়র্ডে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

12

নাগরপুরে ট্রাক ও দেশীয় অস্ত্র সহ আন্তঃজেলা ডাকাতদলের ২ ডাকাত

13

নাসিরনগরে বিষটোপ খেয়ে গৃহবধুর আত্মহত্যা,পরিবারের অভিযোগ শার

14

বান্দরবানের লামা থানায় গরু চুরির অভিযোগে

15

ধামরাইয়ে ৭ টি ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

16

জামালপুর ধর্ষণ মামলার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

17

মঠবাড়িয়া হাসপাতালের পুরাতন ভবন অপসারনে অবহেলা

18

পাবনায় পদোন্নতিপ্রাপ্ত পাঁচজন পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পর

19

বরিশাল সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভায় এ্যাডঃ আবুল কাল

20