জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সাদুল্লাপুরে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ জামায়াতের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শাহ্ মো মুশফিকুর রহমান।।

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩ টার সময় গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা শহীদ মিনার চত্বরে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ জামায়াতের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন,যাদের রক্ত ও জীবনের বিনিময়ে স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছে, তাদের হত্যার বিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে না।জুলাই সনদ বাস্তবায়ন, ফ্যাসিস্টদের বিচার, পিআর পদ্ধতিতে নির্বাচন ও সংস্কার ছাড়া দেশে কোনো জাতীয় নির্বাচন সম্ভব নয়। এই দাবিগুলো পূরণ করলেই কেবল নির্বাচনের সুন্দর পরিবেশ তৈরি হবে।উক্ত সমাবেশে উপজেলা জামায়াতের আমীর এরশাদুল হক ইমনের সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি ও গাইবান্ধা-০৩(সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে এমপি প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম (লেবু মাওলানা),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সৈয়দ রোকনুজ্জামান,সাদুল্লাপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী শাফিউজ্জামান সুমন,উপজেলা যুব বিভাগের সভাপতি ইসমাইল হোসেন,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি

আব্দুর সামাদ সহ প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল সাদুল্লাপুর শহীদ মিনার থেকে শুরু করে  উপজেলার গেট প্রদক্ষিণ
সাদুল্লাপুর চৌমাথা হয়ে রেজার মোড়ে এসে শেষ হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুর উপজেলা স্কুলে মোবাইল ফোন ও মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষণা

1

সারাদেশে পালিত হলো বেগম রোকেয়া দিবস

2

ওষুধ সেবনে ১ বছর নিষিদ্ধ ইংলিশ ক্রিকেটার

3

মোটরসাইকেল দুর্ঘটনায় সেনবাগের যুবক নিহত

4

রায়গঞ্জের আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

5

বড়লেখায দুইশতাধিক রোগিকে ফ্রি চিকিৎসা সেবা দিল অগ্রগতি সমাজক

6

জামালপুর-৩ প্রথম দিনেই ধানের শীষের বিশাল শোডাউন! কুলিয়ায় নেত

7

মুরগি চুরি নিয়ে সংঘর্ষে দুই পক্ষের দুইজনের মৃত্যু

8

নিজ দলের কেউ দুর্বৃত্তায়ন অপরাধ করলেও ছাড় হবে না : মির্জা

9

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতি ও যান্ত্রিক ত্রুটিতে

10

নগরীর ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতে সিএমপি ট্রাফিক বিভাগের বিশেষ

11

পোরশায় ডাকাতি মামলায় ৫ ও মাদক মামলায় ৩ আসামি গ্রেফতার

12

মঠবাড়িয়ায় জামায়েত ইসলামীর মনোনীত এমপি প্রার্থীর বাসায় ককটে

13

বামনায় মিথ্যা ভীত্তিহীন সংবাদ প্রচার করার প্রতিবাদে সংবাদ সম

14

টিকটকে প্রেম, গোপনে বিয়ে ,বাড়িতে ঢুকতেই শাশুড়ির বাধা

15

ধর্মপাশায় ইস্কন কে নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষো

16

জাবিতে সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি,সম্পাদক তাড়া

17

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নীলফামারী জেলা বিএ

18

নাসিরনগরে সেনাবাহিনীর হাতে জুলাই ২০২৪ ছাত্র হত্যা মামলার ওয়

19

মাদারীপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

20