জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

শোক দিবস উপলক্ষে ধামরাইয়ে আওয়ামী লীগের নেই কোন আনুষ্ঠানিকতা

মুস্তাফিজুর রহমান।।

ঢাকার ধামরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে নেই কোন আনুষ্ঠানিকতা। ১৫ আগষ্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী।  আওয়ামীলীগের পক্ষ থেকে  জাতীয় শোক দিবস  কোথাও হচ্ছে না। বাজছে না মাইক বা সাউন্ড বক্স। নেই কাঙালি ভোজের আয়োজন। প্রতিবার আগষ্ট মাস শুরু হলেই জমকালো আয়োজনের মধ্য দিয়ে শোকাবহ আগষ্ট পালন করা হতো। তবে ১৫ আগষ্ট উপলক্ষে পুরো ধামরাই উপজেলায় বঙ্গবন্ধুর শোক দিবস পালন করার কোন দৃশ্য চোখে পড়ে নি ।
নেই কোন আনুষ্ঠানিকতা।
শোক দিবস পালন করার দৃশ্য না দেখে চলছে আলোচনা সমালোচনা। আগষ্ট মাসের শুরু থেকেই চলতো মাইক বাজানো। সারাক্ষণ মাইকে বঙ্গবন্ধুর ভাষণ, স্বাধীনতার ডাক মাইকে বাজতে থাকতো। মানুষ বিরক্ত হলেও মাসব্যাপী চলতো মাইক বাজানো এবং ১৫ আগষ্ট থেকে ইউনিয়ন পৌরসভার প্রতিটি ওয়ার্ড, শিক্ষা প্রতিষ্ঠানে এবং উপজেলা সরকারি কর্মকর্তারাও আগষ্ট মাসের শোক দিবসের অনুষ্ঠান পালন করতেন। থাকতো পুলিশ প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা। এছাড়াও বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস পালন করা হতো। বঙ্গবন্ধুর জীবন নিয়ে চলতো স্মৃতি চারণ। পতাকা অর্ধনমিত থাকতো। 

আজ সরকার পতনের এক বছর পূর্তি। শোকের মাস পালন করতেন আওয়ামী লীগাররা।  জাতীয় শোক দিবসে শোক দিবস পালনের কোন আনুষ্ঠানিকতা  না থাকলেও আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে সামাজিক যোগাযোগ মাধ্যম(ফেইসবুক) এ অনেকেই শোক বার্তা দিয়ে বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও ধামরাইয়ের স্থানীয় এমপি বেনজীর আহমদ এর ছবি দিয়ে পোষ্টার নিজেদের আইডি থেকে ফেইসবুক এ পোষ্ট করেন। কিন্তু কাউকে কোন অনুষ্ঠান করতে দেখা যায় নি। জানা যায় নি ঔইসব নেতাকর্মীদের অস্তিত্ব। স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে চলে যায় নেতাকর্মীরা। 
সরকার পতনের এক বছর পূর্ণ হলেও কোন নেতাকর্মীকে দেখা যায় নি। কিন্তু অনেকেই ফেইসবুক এ সরব দেখা যায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লিখে পোষ্টার বানিয়ে ফেইসবুক এ ছবি পোষ্ট করেন। 
এ রিপোর্ট লেখা পর্যন্ত আওয়ামী লীগের কোন নেতাকর্মীর বক্তব্য পাওয়া যায় নি। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের চাড়ালডাংগা সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ১৭

1

ঝিনাইদহে মধ্যরাতে ছাত্রলীগের মশাল মিছিল

2

সুখবর পেলেন মোস্তাফিজুর রহমান

3

আত্রাই সদরে চলাচল অনুপযোগী

4

মানিকগঞ্জে অটোরিকশা চোর গ্রেফতার

5

শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মে

6

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী ও বাঙালি আগমন

7

পার্বতীপুরে বিএনপির যৌথ কর্মী সমাবেশ অনুষ্ঠিত

8

স্ত্রী-সন্তান হারানো তিনদিন পর মিল্লো ছাত্রলীগ নেতার জামিন

9

বগুড়ায় তারেক রহমানের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচারণা মিছি

10

কালিগঞ্জের মৌতলা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠনে অনিয়মের অভিয

11

দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ৭২ বোতল ভারতীয় মদ সহ

12

কুমিল্লা-২ আসনে ইঞ্জিনিয়ার এম.এ মতিন খাঁনের পক্ষ থেকে লিফলেট

13

ব্রাহ্মণবাড়িয়া মানিক বণিকের পরিবারের বিরুদ্ধে আগের অভিযোগ

14

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৩০ তম হিফযুল কুরআন প্র

15

কাহালুর কালাই ঘোনপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া

16

আটঘরিয়ায় কমিউনিটি স্কোরকার্ড বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

17

স্বামী–স্ত্রীর একযোগে বিএনপির ৩১ দফা প্রচারণা

18

শীতলক্ষ্যায় নিয়ন্ত্রণহীন বাল্কহেড চলাচল

19

আজ ঐতিহাসিক ১১ ডিসেম্বর, হিলি শত্রুমুক্ত দিবস

20