জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে বন্যা কবলিতদের পাশে বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু

মো:আফজাল হোসেন ।।
৬ অক্টোবর, ২০২৫ তিস্তার বন্যায় বিপর্যস্ত লালমনিরহাটে পানিবন্দী পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

আজ সোমবার বিকেল ৫ টায় তিনি নৌকাযোগে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় ৫ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ ও শুকনো খাবার বিতরণ করেন।

ত্রাণ কার্যক্রমে তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, এবিএম ফারুক সিদ্দিকী, জেলা সাংগঠনিক সম্পাদক সাহেদুল ইসলাম পাটোয়ারী সাজু, রাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবার রহমান লিটন, সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির সরকার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ত্রাণ বিতরণের পর দুলু বলেন, তিস্তার বন্যায় মানুষ চরম দুর্ভোগে আছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। বিএনপি সবসময় জনগণের পাশে—দুর্যোগে ছিল, আছে এবং থাকবে।

তিনি আরও বলেন, প্রকৃতির সামনে মানুষ কতটা অসহায়, এই বন্যা তা স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে। ক্ষতি কমানোর জন্য সরকার, সমাজের বিত্তবান ও রাজনৈতিক দলগুলো একযোগে কাজ করলে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব।

তিনি আশ্বাস দেন, বিএনপি পক্ষ থেকে এবং ব্যক্তিগত উদ্যোগে এই ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখা হবে। 

আসাদুল হাবিব দুলু বলেন, কেউ যেন অনাহারে না থাকে এবং চিকিৎসা থেকে বঞ্চিত না হয়—তার জন্য দলীয়ভাবে সব ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লক্ষ্য সব বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানো।

উল্লেখ্য, গত কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে জেলার সদর, হাতীবান্ধা, পাটগ্রাম, আদিতমারি, কালীগঞ্জসহ তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলের বিশাল এলাকা প্লাবিত হয়েছে। ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে, দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুবর্ণচরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ

1

ঝিনাইদহে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

2

ঝালকাঠিতে পারিবারিক জমি দখল ও গাছ কাটার অভিযোগে সংবাদ সম্মেল

3

ফুলবাড়ি ২৯ বিজিবি কর্তৃক মালিক বিহীন মাদকদ্রব্য উদ্ধার

4

চিলমারীতে মহান বিজয় দিবস উদযাপিত

5

মেহেরপুর মুজিবনগরে বিদেশী পিস্তলসহ ১ জন গ্রেফতার

6

কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে মহিলা দলের এই সম্মেলন অন

7

নরসিংদী প্রেসক্লাবের নির্বাচনে মাখন সভাপতি পলাশ সাধারণ সম্পা

8

টেপ বল বিপিএল টুর্নামেন্টের ফাইনালে বিজয় খুলনা টাইগার্স

9

পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে মারপিটে দু'ভাই রক্ত

10

জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন নাজিম উদ্দীন নাবিল

11

নাসির নগরে সাবেক বিএনপি নেতা এস এ কে একরামুজ্জানের আবেকঘন

12

শাহরাস্তিতে বিজয়ের ছোঁয়া: প্রস্তুতিমূলক সভায় একত্রিত স্থা

13

অনলাইন জুয়া: ক্ষণিকের আনন্দে হারিয়ে যাচ্ছে এক প্রজন্ম

14

সাত বিষয়ে ফেল, প্রধান শিক্ষকের কক্ষে তালা দিলো বিএনপি নেতার

15

দোয়ারাবাজারে শিশুশিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ইমান আটক ১

16

ঝালকাঠি শামীম তালুকদার ও বাবুর মার জানাযা সম্পন্ন

17

ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প

18

আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস উপলক্ষে পাঁচবিবিতে আলোচনা সভা

19

পায়রা তলার আইট আল হেলাল জামে মসজিদে বেগম জিয়ার সুস্থতা কাম

20