জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে সাংস্কৃতিক সংসদের সদস্য সম্মেলন অনুষ্ঠিত

সাইফুজ্জামান।।

মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে মানিকগঞ্জ সাংস্কৃতিক সংসদের সদস্য সম্মেলন–২০২৫। শনিবার দিনব্যাপী এ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক সদস্য ও নেতৃবৃন্দ অংশ নেন।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর  অঞ্চল জামায়াতের টিম সদস্য মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক সংসদের প্রধান উপদেষ্টা ও জেলা আমীর হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুর রহমান, ইউরো বাংলা হাসপাতালের পরিচালক ডা. আবু বকর সিদ্দিক, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, প্রচার সেক্রেটারি এডভোকেট আনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন, সদর থানা আমীর ডা. ফজলুল হক, পৌর আমীর হুমায়ুন কবির, মাওলানা ওমর ফারুক, আবু সাঈদ বিএসসি, সাংস্কৃতিক সংসদের সভাপতি মু. মোমিনুর রহমান সালেহী, সেক্রেটারী এডভোকেট ফেরদৌসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন,
“দেশের সংকটময় পরিস্থিতিতে ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগ, আদর্শিক দৃঢ়তা ও সাংগঠনিক শক্তি দিয়ে এগিয়ে যেতে হবে। ইসলামভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া দেশের প্রকৃত শান্তি ও কল্যাণ সম্ভব নয়।”
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়; বরং এটি একটি আদর্শভিত্তিক আন্দোলন। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্নীতি-দুঃশাসনের অবসান এবং জনগণের অধিকার আদায়ে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় ছাত্রদল নেতার ঝুলন্ত লা-শ উদ্ধার

1

ভাঙ্গুড়ায় নাশকতা ঠেকাতে জামায়াত নেতাকর্মীদের অবস্থান কর্মস

2

ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা

3

দীপু দাস ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় ম

4

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

5

ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক খুন

6

আমাদের কাজ চুরি করা নয়

7

নাসির নগরে জুলাই যোদ্ধা শহীদ ইমরানের পিতা সড়ক দুর্ঘটনায় নিহত

8

শুভ বড়দিন উপলক্ষে মুকসুদপুর উপজেলার বিভিন্ন গির্জায় গির্জা

9

রংপুর (সদর ৩) আসনে জাতীয় পার্টির মনোনয়ন উত্তোলন

10

আওয়ামী লীগের অপকর্মে শেখ হাসিনা ও বায়তুল মোকাররমের খতিব পালা

11

চাঁপাইনবাবগঞ্জের ধাইনগরে জামায়াতের পরিস্কার পরিচ্ছন্নতা অভি

12

একজন দক্ষ ও মানবিক অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম

13

গোপালগঞ্জ-৩ আসনে প্রতীক বরাদ্দ: ভোটের মাঠে ৮ প্রার্থী, জমে উ

14

ঈশ্বরদী বাইপাস স্টেশনে ট্রেনে কাটা অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

15

কিশোরগঞ্জে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিরাত কনফারেন্স অনুষ্

16

পার্বতীপুরে ওলামা সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

17

মাতুয়াইলের আচার বিক্রেতা বাসার মিয়ার এক অমলের ইতিহাস

18

উথলী বাসস্ট্যান্ডে ভোক্তা অধিকারের অভিযান, অনুমোদনহীন বীজ বি

19

বাবার স্মৃতি ধরে রাখতে বদ্ধপরিকর, স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ব

20