জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল


আবু সায়েম
নওগাঁর নিয়ামতপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা নিয়ামতপুর মডেল মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপি।

দোয়া মাহফিলের সার্বিক তত্ত্বাবধান করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৬ নওগাঁ–১ (নিয়ামতপুর–পোরশা–সাপাহার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।

মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘ আরোগ্য, সুস্বাস্থ্য এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম ও খতিব। দেশনেত্রীকে সুস্থ অবস্থায় আবারও দেশের মানুষের মাঝে দেখতে পাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন উপস্থিত সবাই।

আয়োজক মোস্তাফিজুর রহমান বলেন, “বেগম খালেদা জিয়া শুধু BNP নয়, দেশের গণতন্ত্রকামী মানুষের আশা-আস্থার প্রতীক। তাঁর সুস্থতা দেশের মানুষের প্রত্যাশা। তাই উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে দোয়া মাহফিলের আয়োজন করছি।”

স্থানীয় নেতাকর্মীরা জানান, খালেদা জিয়ার চিকিৎসা ও দ্রুত আরোগ্য কামনায় উপজেলা জুড়েই বিএনপির বিভিন্ন ইউনিট ও অঙ্গসংগঠনের উদ্যোগে আরও দোয়া মাহফিল আয়োজন করা হবে।

নিয়ামতপুরে আয়োজনটি ছিল অত্যন্ত শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পরিপূর্ণ। উপস্থিত নেতাকর্মীরা দেশনেত্রীর সুস্থতা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মপাশায় কৃষকের সবজি ক্ষেত নষ্ট করলো দুর্বৃত্তরা

1

নারী সংস্কার কমিশন ও তাদের সুপারিশ বাতিল চায় বাংলাদেশ খেলাফত

2

চৌগাছা-ঝিকরগাছা আসনে বিএনপি ও জামায়াতের মনোনয়ন চূড়ান্ত

3

কুলাউড়ায় সড়কে ধানের স্তুপ, মটরসাইকেল ও গ্যাস'চালিত টমটমের মু

4

ত্রিশালে অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

5

ঠাকুরগাঁওয়ে ঘোড়া দিয়ে হাল চাষ

6

ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী রক্ষিত বাড়ির ২৯০ তম দুর্গা পূজা

7

প্রায় ১৪ হাজার কেজি পাম তেল আত্বসাতের অভিযোগ পুলিশের উপর

8

জাগুয়া ইউনিয়নের তাঁতীদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট

9

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে হ্যান্ড বলে জাতীয় পর্যায়ে বিজয়

10

ভুঞাপুরে বালঘাট দখল নিয়ে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষ

11

হোসেনপুরে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট

12

ত্রিশালে রেইনট্রি গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

13

বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার স্মরণে কুলিয়া ইউনিয়নে দোয়াদোয়া

14

কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুর হোসেন গ্রেপ্তার

15

ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমান, মনোনয়নপত্র জমা

16

দ্বৈত নাগরিকত্ব জটিলতায় মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীর মন

17

রাজবাড়ী আদালত প্রাঙ্গণে স্লোগান, ৫ জন আটক

18

মিনিয়াপলিসে গুলির ঘটনা ও ভাঙা আমেরিকার রাজনীতি

19

পায়রা বন্দরে ভূমিহীন প্রায় ১৩৬ পরিবার পূর্ণবাসনের দাবিতে ম

20