জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

স্বৈরাচারী সরকার প্রশাসন ভেঙে দিয়েছে

মোঃ মাহিন খান 
ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত বলেছেন,“দীর্ঘ পনেরো বছর রাজাপুরের মানুষ ভোট দিতে পারেনি। আগামীর নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে—আর সেই ভোট আমরা চাই ধানের শীষে।”

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে তার নেতৃত্বে রাজাপুর শহরে বের হওয়া বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাস মোড়ে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।

সৈকত বলেন, বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে রাজাপুর–কাঁঠালিয়া পরিচালিত হবে। তিনি দাবি করেন, “দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী সরকার প্রশাসনকে ভেঙে দিয়েছে। বিএনপি ক্ষমতায় এলে প্রশাসন হবে জনগণের সেবক—প্রশাসনে যাবে না মানুষ, প্রশাসনই যাবে মানুষের কাছে।”

তিনি আরও জানান, নারীদের কর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ, ইমাম–মুয়াজ্জেম–খতিবদের রাষ্ট্রীয় ভাতা, কৃষকদের কৃষি কার্ড এবং দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য কার্ড নিশ্চিত করা হবে।

রাজাপুরের কিছু নেতার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, “৫ আগস্টের পর কেউ কেউ ভুলে গেছে—চাঁদাবাজি, টেন্ডারবাজি আর সন্ত্রাসী রাজনীতির জায়গা রাজাপুর–কাঁঠালিয়ায় হবে না। দলকে কলুষিত করলে তার স্থান দলেই নেই।”

সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম নয়ন ও রুবেল তালুকদার, কৃষকদলের সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুম মোল্লা, সদস্য আবুয়াল সায়েম চান, সাবেক ভাইস চেয়ারম্যান ও যুব বিষয়ক সম্পাদক মো. জাকারিয়া সুমন, কৃষকদল সভাপতি ফারুক মোল্লা, মঠবাড়ি ইউনিয়ন বিএনপি নেতা অপু খান, মালয়েশিয়া বিএনপি সহসভাপতি গোলাম কবির, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈকত সিকদার, সাবেক আহ্বায়ক কিরনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, মহিলাদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতে ইসলামী কর্তৃক '২৮ শে অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস 'উ

1

নির্বাচনী প্রচারণা কাজে বাধা দেওয়ায় ফরিদপুর - ৪ এ সতন্ত্র প্

2

নালিতাবাড়ী সিমান্ত অঞ্চলে ২১টি এক হাজার টাকার জাল নোট সহ আটক

3

দুই দশক পর নওগাঁয় তারেক রহমান: নেতাকর্মীদের ঢল, উৎসবের আমেজ

4

কলমাকান্দায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

5

রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হলে প্রধানমন্ত্রী স্বৈরাচারী হতো

6

দিনাজপুরে পুলিশ সদস্যদের ড্রাইভিং দক্ষতা যাচাই

7

সুবর্নচর উপজেলা বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন এর ৫ম বর্ষপূর্তি

8

মুরাদনগর মরিচা নদীর সেচ প্রকল্পে জালিয়াতির প্রতিবাদে গ্রামবা

9

গণভোটের গুরুত্ব সাধারণ ভোটারদের কাছে পৌছে দিতে জামালপুরে ভোট

10

গোপালপুরে বিএনপির ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রম

11

কালকিনিতে আগুনে তিন দোকান ভস্মীভূত

12

বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতার গ্রেফতার নিয়ে প্রতিবাদ

13

লোহাগাড়ায় "আমার লোহাগাড়া ডট কম" ওয়েবসাইটের যাত্র

14

অবশেষে জনতার হাতে আটক আলম

15

শ্রীপুর আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রবাসীর জমি জবরদখল

16

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্ক,আহত ২০

17

শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত

18

বামনায় অভিভাবক সমাবেশ ও গুণীজন সম্মেলন অনুষ্ঠিত

19

আশাশুনিতে মোবাইল কোর্টে ৩ জনকে জেল

20