জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুর-৩ আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী মেজর রেজাউল করিমের (অব.)

মোঃ মনির হোসেন (পরাগ) ।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী মেজর (অবসরপ্রাপ্ত) রেজাউল করিম গণমাধ্যমের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেন।

গত রবিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২ টার সময় মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের সমিতির হাট এলাকায় তার নিজ বাড়ীতে কালকিনি উপজেলা ও মাদারীপুর জেলায় কর্মরত বিভিন্ন 
গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় মেজর রেজাউল করিম (অব.) বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি গত ১৭ বছর যাবত সংগ্রাম করে যাচ্ছে এতে বিএনপি'র নেতাকর্মীরা বিগত সরকার কর্তৃক নানাভাবে জুলুম নির্যাতনের শিকার হয়ে আসছে। বিএনপি মাঠে আছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে নেতাকর্মীরা এখনো লড়াই করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, তৃনমূল বিএনপিকে শক্তিশালী করতে হলে দলীয় গ্রুপিং থেকে সকল নেতা কর্মীদের বেরিয়ে এসেে দলের জন্য নিঃসার্থে কাজ করতে হবে। তিনি আরো বলেন সময়ের সাথে সংগতি রেখে প্রবীনদের উচিৎ নতুনদের জায়গা করে দেয়া। তারা যাতে আগামী দিনে অভিজ্ঞতা অর্জন করে দেশের হাল ধরতে পারে প্রবীনরা যদি সহোযোগিতা না করেন তাহলে কখন-ই  দেশ তার যোগ্য নেত্রীত পাবেনা।
 
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ছাত্র জীবন থেকেই জাতীয়তাবাদী মতবাদে বিশ্বাসী এবং আজ পর্যন্ত শহীদ জিয়া প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দলের আদর্শ্য বুকে ধারন করে পথ চলছি।
অপর এক সাংবাদিক প্রশ্ন করলে তিনি বলেন, মাদারীপুর-৩ আসনে যে দু'জন প্রার্থী দৃশ্যমান তারা বিগত ১৭ বছর যাবত নানা জুলুম নির্যাতন সহ্য করে দলকে সামনে এগিয়ে নিতে কাজ করেছে এটা অস্বীকার করার কিছুই নেই। এর সাথে সাথে আমি বলতে চাই আমাকেও চাকরি জীবনে ফ্যাসিস্ট কর্তৃক জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে শুধু মাত্র জাতীয়তাবাদী মতাদর্শের নিজেকে প্রতিষ্ঠত করেছি বলে।
আরেক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, কাছ থেকে বৃহত্তর পরিসরে জনগণের সেবা করার মাধ্যম হলো রাজনীতি, আর তার জন্য বৃহৎ প্ল্যাটফর্ম হল জাতীয় সংসদের সদস্য  পদ। এজন্যই আমি জনগণের সেবা নিশ্চিতের উদ্দেশ্যে এই বৃহৎ প্লাটফর্মে কাজ করার ইচ্ছায় 
আমি আমার নিজেকে যোগ্য করে তুলেছি,  যেহেতু আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ বুকে ধারন করি, আমি বিশ্বাস করি জাতীয়তাবাদী দলের আদর্শে বলিয়ান হয়ে সমাজ তথা দেশথেকে চাঁদাবাজি, টেন্ডার বাজি, 
ভুমিদশ্য, অবৈধ বালু উত্তোলন, ও ধর্ষনের মতো ধপরাধকে সমাজ থেকে স্ব মুলে ধবংস করতে পারব ইনশাআল্লাহ। আর তাই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) দলের মনোনয়ন প্রত্যাশী। আর দল যদি আমাকে যোগ্য মনে করে আমাকে মনোনয়ন দেয় তাহলেই আমি 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  অংশগ্রহণ করব। এবং আমার কাজের মাধ্যমে আমার যোগ্যতার প্রমান দেবার সাথে সাথে শহীদ জিয়ার আদর্শে দেশকে গড়ে তুলব।

 মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা ও মাদারীপুর জেলায় গনমাধ্যমকর্মী সহো এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও দলের বিভিন্ন সংগঠনের নেতা কর্মীবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাটির অঞ্চলের জেলা সুনামগঞ্জের ৫ আসনে জমে উঠেছে নির্বাচনি প্

1

লক্ষ্মীপুর -২ গনঅধিকার পরিষদে প্রার্থী আবুল বাশারের মনোনয়ন দ

2

চাঁপাইনবাবগঞ্জে বৈশাখী টেলিভিশন ২০ বছর পেরিয়ে ২১ বছরে পদার্

3

চৌহালীতে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

4

জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার ব

5

ধান ব্যবসায়ীদের কাছে জিম্মি সাধারণ কৃষক

6

২৮ নভেম্বর পথসভা সফল করতে মনিরামপুর উপজেলা বিএনপির ব্যাপক প্

7

বেলকুচিতে গাঁজাসহ যুবক গ্রেফতার

8

ঝালকাঠিতে তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে যুব সম

9

সিরাজগঞ্জ-৩: দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সেলিম জাহাঙ্গীরের মন

10

ইউটিউবে প্রথম ভিডিও আপলোডের ২০ বছর, কে করেছিলেন

11

ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে খেজুরের রস থেকে গুড় তৈরির মৌসুম

12

মাদারীপুরে সন্দেহভাজন যুবক আটক

13

পার্বতীপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়

14

মধুখালীতে মোটরসাইকেল চোরচক্রের সদস্য গ্রেফ

15

কাজিপুরে সেলিম রেজার সমর্থনে ঐতিহাসিক গণমিছিল

16

ডেঙ্গু প্রতিরোধে ঈশ্বরগঞ্জ পৌরসভার বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা

17

সারা দেশে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ বিরোধী দিবস পালিত

18

চরভদ্রাসনে ব্যাবসায়ীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

19

ঐতিহ্যবাহী ইকুরিয়া উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্

20