জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভাটির অঞ্চলের জেলা সুনামগঞ্জের ৫ আসনে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা


খন্দকার শহীদুল ইসলাম 

বিস্তারিত-সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে বিএনপির প্রার্থিতা ঘোষণা করার পর নির্বাচনী প্রচার জমে উঠেছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের প্রার্থীরা নির্বাচনী এলাকায় গণসংযোগ, সভা-সমাবেশ, উঠান বৈঠক করছেন। তবে এগিয়ে বিএনপি ও জামায়াত প্রার্থীরা।
এদিকে এই প্রথম জেলার পাঁচটি আসনেই জামায়াতে ইসলামী প্রার্থিতা ঘোষণা করেছে এবং ঐক্যবদ্ধভাবে প্রচার করছেন দলটির নেতাকর্মীরা। ইসলামী আন্দোলন বাংলাদেশের পাঁচজন প্রার্থী ঘোষণা হলেও নির্বাচনী মাঠে বিএনপি ও জামায়াতের তুলনায় তাঁদের প্রচার কম। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো প্রার্থীতা এখনো ও  ঘোষণা করা হয়নি।
সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর): এ আসনে মোট ভোটার ৫ লাখ ১ হাজার ৬৪৬ জন। বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক। ধানের শীষের পক্ষে তিনি নিয়মিত প্রচার চালিয়ে যাচ্ছেন। ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সভা, সমাবেশ আর উঠান বৈঠক করছেন। এ আসনে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রচার করছেন জেলা জামায়াতের আমির তোফায়েল আহমদ খান। ইসলামী আন্দোলনে সদ্য যোগ দেওয়া ধানের শীষ প্রতীকে নির্বাচন করা সাবেক বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম চৌধুরী ৮-দলীয় জোটের প্রার্থী হিসেবে এ আসনে নির্বাচন করতে আগ্রহী বলে জানিয়েছেন। এ ছাড়া এ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম জেলা শাখার সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চিত্তরঞ্জন তালুকদার নির্বাচন করার লক্ষ্যে প্রচার করছেন।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা): আসনে মোট ভোটার ৩ লাখ ৬ হাজার ৬৫৩ জন। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী। তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকলেও নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত কথা বলছেন, দিকনির্দেশনা দিচ্ছেন।
এ আসনটিতে দীর্ঘদিন ধরে কাজ করছেন জামায়াতের আলোচিত প্রার্থী সুপ্রিমকোর্টের আপিল বিভাগের আইনজীবী ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি মোহাম্মদ শিশির মনির। জেলায় জামায়াতের ৫ প্রার্থীর মধ্যে তিনি শক্তিশালী প্রার্থী হিসেবে পরিচিতি পেয়েছেন।
এ আসনে বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করতে আগ্রহী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা শোয়াইব আহমদ। ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি সোহেল আহমদ, সিপিবির নিরঞ্জন দাস (খোকন) ও ঋতেষ দেব স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ : আসনের ভোটার ৩ লাখ ৭২ হাজার ৭১১ জন। প্রাবাসী অধ্যুষিত এ আসটিতে দীর্ঘদিন পর বিএনপি নিজেদের প্রার্থী দিয়েছে। কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনি নিয়মিত সভা-সমাবেশ ও উঠান বৈঠক করছেন।
তবে এ আসনে মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির সাবেক সহসভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন নির্বাচন করার ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন। এখানে জামায়াতের প্রার্থী সিলেট মহানগর শাখার মজলিশে শুরা সদস্য অ্যাড. মোহাম্মদ ইয়াসীন খানও প্রচার করছেন।
এ আসনে নির্বাচন করার লক্ষ্যে প্রচার করছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অ্যাড. শাহীনুর পাশা চৌধুরী। ইসলামী আন্দোলনের মুফতি আব্দুল হাই প্রার্থী হিসেবে নির্বানী মাঠে আছেন। এখানে জমিয়তের মনোনয়ন পেয়েছেন মাওলানা হাম্মাদ গাজীনগরী। তবে দলটির মুফতি ওয়াক্কাস অংশের কেন্দ্রিয় কমিটির প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলম গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় আমার বাংলাদেশ (এবি) পার্টিতে যোগদান করেন এবং এ দল থেকে নির্বাচন করবেন বলে গণমাধ্যমকে জানান।
সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) : আসনের ভোটার ৩ লাখ ৭২ হাজার ২৭৩ জন। দ্বিতীয় ধাপে এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল। তবে এ আসনে মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।
এখানে জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাড. মোহাম্মদ শামস্ উদ্দীন প্রচার করছেন। এ ছাড়াও গণঅধিকার পরিষদের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সওগাত উছমানী চৌধুরী, জমিয়তের কেন্ত্রীয় নির্বাহী সদস্য মাওলানা মখলিছুর রহমান চৌধুরী, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী প্রার্থী নির্বাচন করার লক্ষ্যে প্রচার করছেন।
সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) : আসনে ভোটার ৫ লাখ ১৭ হাজার ৭৩৯ জন। বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। এ আসনে জামায়াতের প্রার্থী সিলেট মহানগর শাখার মজলিশে শুরা সদস্য আব্দুস সালাম আল মাদানী, তিনি নির্বাচনী এলাকায় প্রচার করছেন। এখানে প্রবাসী জমিয়ত নেতা নুরুল হক, ইসলামী আন্দোলনের নেতা আলী আকবর সিদ্দিকীকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
জমিয়তে উলামায়ে ইসলাম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী বলেন, ‘জেলার ৫টি আসনেই আমরাদের প্রার্থী রয়েছে। তবে আমরা বিএনপির সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করার জন্য কয়েকটি আসন নিয়ে কথাবার্তা বলছি।’
ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী বলেন, ‘সব আসনেই আমাদের প্রার্থীরা তৎপর আছেন, প্রচার চালাচ্ছেন। ৮-দলীয় জোট থেকে আমরা সুনামগঞ্জ-১ ও সুনামগঞ্জ-৪ আসনে নির্বাচন করতে চাই। এই দুটি আসনে আমাদের অবস্থা ভালো, জোটের সঙ্গে আলোচনা চলছে।’
জেলা জামায়াতের আমির ও সুনামগঞ্জ-১ আসনের দলীয় প্রার্থী তোফায়েল আহমদ খান বলেন, ‘সুনামগঞ্জ-১ আসনে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে মাঠ ঘুছিয়েছি। এখন হটাৎ করে কেউ জোটের প্রার্থী হলে এটা স্থানীয়রা মানবেন না। এটা ষঢ়যন্ত্রও হতে পারে। আমাদের সব প্রার্থীর প্রস্তুতি ভালো। জনগণ সব দলকে দেখেছে। এবার তারা জামায়াতের প্রতি খুবই ইতিবাচক এবং আমরা আশাবাদী।’
জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, ‘বিএনপি একটি বড় দল। অনেক যোগ্য নেতৃবৃন্দ রয়েছেন। যারা মনোনয়ন পাননি দলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ তাদের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। যারা দলের মনোনয়ন পাননি হয়তো তারা কষ্ট পেয়েছেন। তবে শেষ পর্যন্ত তারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকবেন ও দলের প্রার্থীদের সঙ্গেই থাকবেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে আহাদ হত্যা, সংঘবদ্ধ সিন্ডিকেট চক্রের সম্পৃক্ততার অভ

1

দিনাজপুরে মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে ফুলেল শ

2

সিরাজগঞ্জে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় অংশ নেবেন তার

3

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সাংবাদিক আনোয়ার হোসেনকে ঘিরে বি

4

নির্বাচনী গণসংযোগ করেছেন পটুয়াখালী ৪ আসনের বাংলাদেশ জামায়াত

5

ঠাকুরগাঁওয়ে বাসরঘরে মুখ ধোয়ার পর ‘অচেনা’ নববধূ, অভিযোগ গড়াল

6

ভোটের জন্য মরিয়া বিএনপি"পিঠ বাঁচাতে আওয়ামীলীগ থেকে বিএনপিতে

7

চাঁপাইনবাবগঞ্জ আদিনা ফজলুল হক সরকারি কলেজে আন্ত বিভাগীয় ফুট

8

গলায় গামছা পেঁচিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্রের ‘আত্মহত্যা’

9

নোয়াখালীতে বিএনপির জন-জিজ্ঞাসা বিষয়ক আলোচনা সভা

10

নির্বাচন হবে সুন্দর, তবে নিরপেক্ষতা এখনো প্রশ্নবিদ্ধ : জামায়

11

হাইজিংটন চায়না হেয়ার কোম্পানিতে অক্সিজেন সংকটে ৩৫ শ্রমিক অসু

12

যাত্রী পারাপার সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এক আ

13

হোসেনপুরে শহীদ জিয়ার নামে স্লোগান দেয়ায় ইউএনও'র রাগান্বিত

14

কিশোরগঞ্জে শৈত্যপ্রবাহে কাহিল জনজীবন

15

ভোলাহাট বড়গাছী বাজারে মৃত পোল্ট্রির মাংস বিক্রি চেষ্টাকালে

16

খালেদা জিয়ার শেষ বিদায়, শোকাবহ অন্তিম যাত্রা

17

চট্টগ্রাম-১৩ আসনে বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী এস এম শাহজাহ

18

মাদারীপুরে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু

19

নিয়ামতপুরে সুবিধাবঞ্চিত নারীদের বিনামূল্যে স্বাস্থ্য ও পুষ্

20