জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় আসলে থাকবেনা ধর্মীয় কোন বৈষম্য, আনিসুর রহমান খোকন

মোঃ মনির হোসেন (পরাগ)।।
বিএনপি ক্ষমতায় এলে আগামীর বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি রোল মডেল,
থাকবেনা ধর্মীয় কোন বৈষম্য, পুজা মন্ডপে যারা আঘাত করে রাজনৈতিক  ফায়দা লুটতে চায়, তাদের এবার কঠোর ভাবে জবাব দেয়া হবে বলেও মন্তব্য করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।

 গত সোমবার (২২ সেপ্টেম্বর)  দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আসন্ন দুর্গাপূজা উৎসব শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে সনাতনধর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখার 
কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযুদ্ধা মোঃ ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, মাদারীপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব অসিম হালদার, যুগ্ন আহবায়ক অনুপম পাত্র, কালকিনি উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি শ্যামা প্রসাদ পাল ও সাধারণ সম্পাদক প্রমথ মন্ডলসহ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও নেত্রীবৃন্দ অনেকেই এ সময় উপস্থিত থেকে অনু সাফল্য মন্ডিত করে তোলেন।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পুজা মন্ডপে যারা আঘাত করে রাজনীতির ফায়দা লুটতে চায়, তাদের এবার কঠোর জবাব দেয়া হব, প্রশাসনের সাথে বিএনপি নেতাকর্মীরা এবার শারদীয় দুর্গা উৎসবে কাধে কাধ মিলিয়ে  পাহারা দিবে বলেও জানান তালুকদার খোকন।
তিনি আরো বলেন, পিআর পদ্ধতির কথা বলে যারা নির্বাচন পেছনের ষড়যন্ত্র করছে, তারাই স্বৈরাচারকে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা হাতে নিয়েছে। স্বৈরাচারদের প্রতিষ্ঠা এ দেশের মানুষ আর হতে দিবে না। শারদীয় দুর্গাপুজাকে ঘিরে কেউ যাতে নাশকতা না করতে পারে সেজন্য প্রশাসন সহো বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীদের সার্বক্ষনিক সজাগ দৃষ্টি রাখতে আহবান জানান। এ দেশে হিন্দু-মুসলিম কিংবা বৌদ্ধ-খিষ্ট্রানের কোন ভেদাভেদ নেই, দেশের স্বার্থে সবাই একসাথে কাজ করতে হবে। আগামী নির্বাচন বানচাল করতে আসলে শক্ত হাতে দমনের হুঁশিয়ারি দেন তিনি। মতবিনিময় শেষে বিভিন্ন পুজা মন্ডপের নেত্রীবৃন্দের হাতে অনুদানের চেক তুলে দেন কেন্দ্রীয় বিএনপির এই নেতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুষ না পেয়ে নামজারি বাতিল, সেবা গ্রহীতাকে হুমকি, তহশিলদারের

1

চাতরী চৌমুহনীতে ফুটপাত দখলে মারাত্মক জনদুর্ভোগ

2

ঝিনাইদহে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু

3

বান্দরবান, জেলার,লামা-আলীকদম প্রেসক্লাব প্রতিষ্ঠার, সংক্ষিপ্

4

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চরভদ্রাসনে জামায়াতে ইসলামীর

5

মেয়েকে নিয়ে খালে ঝাঁপ দিলেন মা

6

কয়রায় গনধিকার পরিশোধ থেকে উপজেলা সভাপতি সহ ১৬ জন নেতাকর্মী

7

মীরসরাই টি এম ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় প্রদান

8

নবাবগঞ্জে সরিষার আবাদ জনপ্রিয় হয়ে উঠেছে

9

নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন, বিএনপির ৬ নেতা বহি

10

বিরামপুর রেল স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রে

11

টাঙ্গাইলে খেজুরের রস খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

12

৯ মাস পর খুলেছে সেন্টমার্টিন কিন্তু পর্যটক শূণ্য

13

একজন ছাত্র, একটি ফুটফুটে সন্তানের বাবা আজ জীবন-মরণের লড়াইয়ে

14

নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে

15

শিবগঞ্জ ইউএনও র বিভিন্ন প্রতিষ্ঠানে নগদ অর্থ সহায়তা প্রদান

16

ভোলার বোরহানউদ্দিন হারুন গোলদারের হাঁস মুরগির খামার দুর্বৃত্

17

ডাসারের -বীরমোহন উচ্চ বিদ্যালয়ে,তারুণ্যের উৎসব উৎযাপন

18

লালপুরে নারীকে গলা কেটে হত্যা

19

কালিগঞ্জে ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে ইউনিয়ন পর্যায়ে খ

20