জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ উপজেলা বিএনপি'র সমাবেশ ও শোভাযাত্রা

আরিফুল ইসলাম।।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বুধবার বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি সমাবেশ ও শোভাযাত্রা করেছে। উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও ঝিনাইদহ ৪ আসনে মনোনয়ন প্রত্যাশী হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী সমর্থকদের অংশগ্রহনে এক বিশাল শোভাযাত্রা বের করা হয়। এর আগে খালেদা জিয়ার প্রতিকৃতি সাজে হামিদ কন্যা প্রার্থনা তার মাকে নিয়ে শোভাযাত্রায় অংশ নিতে সমাবেশে যোগ দেন।
এদিন বিকাল ৩টার পর থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপির হাজার হাজার নেতা, কর্মী, সমর্থক শহরের সরকারী ভূষনস্কুল মাঠে জড়ো হয়। বিকাল ৫ টার পর বাদ্যযন্ত্র ও রং বেরংয়ের ব্যানার ফেষ্টুন নিয়ে বিশাল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে ভূষনস্কুল সড়কে সংক্ষিপ্ত সমাবেশ প্রধান অতিথি হামিদুল ইসলাম হামিদ বলেন, আগামী নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধানের শীষ প্রতিককে বিজয়ী করতে হবে। বিএনপির কান্ডারী দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের রাজপথ ও মাঠে ময়দানে অতন্ত্র প্রহরীর মত কাজ করতে হবে। এজন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ¦ আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, বিএনপি নেতা ও উচ্চকন্ঠ নিউজের প্রধান সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি, মিজানুর রহমান লাল্টু, প্রভাষক আব্দুল মজিদ শেখ, আশরাফুজ্জামান লাল, আব্দুল আলিম, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবার রহমান মিলন, পৌর কৃষকদলের আহ্বায়ক ক্বারী ফুরকান আলী, সদস্য সচিব ইয়ানুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজান আলী খোকন, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহ্বায়ক তৌপিকুর রহমান কাজলসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে ব্যবসায়ীদের কমপ্লিট শাটডাউন

1

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচ

2

এবার সাংস্কৃতিক অঙ্গন থেকে যাঁরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

3

জামালপুরের পিংনাতে ভোল-ড্রেজার ভাংচুর ২ লক্ষ টাকা জরিমানা অ

4

নাসির নগরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরু গাড়ি এখন শুধুই স্মৃতি

5

নিরাপত্তা শঙ্কায় দুপুর ২টা থেকে বন্ধ হচ্ছে ভারতীয় ভিসা সেন্ট

6

ঝিনাইগাতীতে বড় মসজিদ কমিটি গঠনে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেল

7

তালাবদ্ধ ঘর থেকে পিস্তল উদ্ধার, চকরিয়ায় নারী আটক

8

বাহাদুরপুরে টলির ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির

9

চাঁদআলী টোল প্লাজায় বাসের আঘাতে নসিমন চালকের মৃত্যু

10

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের লিফট অপারেটর এর উপরে অতর্কিত

11

নাসিরনগরে বাড়ছে শীতের প্রকোপ, ফুটপাতে শীতবস্ত্র বিক্রির ধূম

12

জামায়াতের সাথে নির্বাচনী সমঝোতায় সম্মত এনসিপি

13

ধোবাউড়ায় নির্বাচনী অফিস সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে নিহত ১,

14

নির্ধারিত সময়ে অফিসে না আসার অভিযোগ নিবার্হী কর্মকর্তা সহ এ

15

কয়রায় বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

16

গজারিয়ায় চুরি-ডাকাতি প্রতিরোধে বিএনপির উদ্যোগে পাহারাদারদের

17

গোয়ালন্দে শিক্ষক সংকটের অজুহাতে ভর্তি কোঠা কমানোর অভিযোগ

18

শ্রীমন্তপুর সিসিআরএস উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্য সচেতনতা ক্যাম

19

লাউয়াছড়ায় রেললাইনের স্পিপারফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা দুর্ব

20