জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইল-০১ আসনের ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী আব্দুল আজিজ এর গণসংযোগ করেছেন

মোঃ হাসিবুর রহমান।।

নড়াইল-০১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুল আজিজ ব্যাপক গণসংযোগ ও মোটরশোভাযাত্রা করেছেন। গত বুধবার ২৭ আগষ্ট সকাল থেকে কালিয়া উপজেলা সদর থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে মোটরশোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা সালামাবাদ, কলাবাড়িয়া, বাঐসোনা, জয়নগর, খাশিয়াল, হামিদপুর, পহরডাঙ্গা ইউনিয়নসহ চাপাইল ব্রিজ ও বড়দিয়া বাজার ঘুরে বিঞ্চুপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ করে। 
এর আগে কালিয়া শহীদ আব্দুস সালাম ডিগ্রি কলেজ মাঠে এক সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নড়াইল-০১ আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল আজিজ, নড়াইল-০২ আসনের প্রার্থী মাওলানা তাজুল ইসলাম, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা খায়রুজ্জামান, কালিয়া উপজেলা সভাপতি আলি হুসাইন, সাধারণ সম্পাদক কাজী মহসিন আলী, নড়াগাতী থানা সভাপতি হাফেজ হুসাইন, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, কালিয়া পৌর সভাপতি মুফতি আলী আজগর, সাধারণ সম্পাদক ফরহাদ শেখ, যুব আন্দোলন কালিয়া শাখার সভাপতি মাওলানা আবুল হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাওলানা নাহিদ ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-০১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীকে বিজয়ী করতে হবে। বিজয়ী হলে এলাকায় সড়ক, সেতু, শিক্ষা প্রতিষ্ঠানসহ অবকাঠামোগত উন্নয়ন করা হবে। পাশাপাশি সব ধর্মের মানুষের নাগরিক সুবিধা ও ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তাঁরা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল

1

ভাঙ্গুড়ায় সাইবার দলের কমিটি প্রকাশ

2

কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি

3

ব্রাহ্মণবাড়ীয়ায় তারেক রহমানের আশ্বস্তে বিদ্রুোহী প্রার্থীরা

4

ভৈরবকে ঢাকা বিভাগের ৬৫তম জেলা ঘোষণার দাবিতে বিক্ষোভ ও সড়ক অব

5

পাবনায় নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা

6

ভাঙ্গুড়ায় ৪১ড্রাম ভেজাল মধু জব্দ

7

বারহাট্টায় ৫৪ তম সমবায় দিবস পালিত

8

রাতভর গৃহবধূকে গণধর্ষণ

9

কিশোরগঞ্জে ছয়টি আসন চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষনা

10

বিরোধী মতকে সহ্য করতে না পেরে হামলার চর্চা, এটা কি আপনাদের প

11

ঝালকাঠি সদর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা.শামীমের বিরুদ্ধ

12

পাঁচবিবিতে গলায় কাপড়ের ফাঁস দিয়ে নিহত এক

13

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

14

মোটরসাইকেল দুর্ঘটনায় চালক-পথচারীসহ নিহত ২

15

বাঞ্ছারামপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা

16

চোরাচালানের নিউজ করায় সাংবাদিকের উপর হামলা

17

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুনামগঞ্জে ছাত্রশিবিরের বি

18

শান্তিগঞ্জে খাদ্য বান্ধব ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি

19

মোংলায় ধানের শীষের প্রার্থী ডা. শেখ ফরিদুল ইসলামকে নেতা-কর্ম

20