জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আল হাসান তাহফিজুল কুরআন মাদ্রাসার বার্ষিক সভা সম্পন্ন

আহমদ উল্লাহ  

 

 

চট্টগ্রাম পাঁচলাইশ হামজারবাগস্থ আল হাসান তাহফিজুল কুরআন মাদ্রাসার ১২ তম বার্ষিক ওয়াজ মাহফিল ১২ ই নভেম্বর সম্পন্ন হয়। রবিবার বাদে জোহর হতে ওলামায়ে কেরামের তকরিরের মধ্য দিয়ে  ধর্মীয় আলোচনা শুরু হয়। ২২  নভেম্বর শনিবার বাদে মাগরিব আল্লামা সুলতান যাওক নদভী রহ. ও আল্লামা হাফেজ মুফতি আহমদুল্লাহ সাহেব রহ. স্মরণে শানদার কেরাত মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ সমাজের সর্বস্থরে ধর্মীয় চিন্তাধারা ও মুসলিম মিল্লাতের মধ্যে বলিষ্ঠ ঐক্য,  ভ্রাতৃত্ববোধ সৃষ্টি, আত্মশুদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ বয়ান রাখেন।  ওয়ায়েজীনদের মধ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন মারকাজুদ দাওয়া ওয়াল ইরশাদের প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত আল্লামা মোস্তফা নবী দাঃবাঃ, জামেয়া দারুল মা'রিফ আল ইসলামিয়ার সুযোগ্য মুহতামিম হযরত  আল্লামা ফুরকানুল্লাহ খলিল দাঃবাঃ, শাহসীরপুর মাদ্রাসার সুযোগ্য মুহতামিম হযরত আল্লামা ক্বারী নুরুল্লাহ নুর দাঃবাঃ। এতে আরো তকরির পেশ করেন জামেয়া ইসলামিয়া পটিয়ার শিক্ষা পরিচালক আল্লামা মুফতি জসীমউদ্দিন সাহেব দাঃবাঃ, মেখল হামিদিয়া সুন্নিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক  হযরত আল্লামা ঈসমাইল খান সাহেব দাঃবাঃ, জামেয়া আরবিয়া ইসলামিয়া জিরির সিনিয়র শিক্ষক হযরত মাওলানা হোসাইন আহমদ সাহেব দাঃবাঃ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামেয়াতুন নুর আল মিয়ইয়া পটিয়ার মুহাদ্দিস মাওলানা বুরহান উদ্দিন সাহেব দাঃবাঃ, জামেয়াতুন নুর আল মিয়ইয়া পটিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত আল্লামা ওবাইদুল্লাহ হামজা, বরকল ফয়জিয়া মাদ্রাসার সহকারী পরিচালক হযরত মাওলানা আনিসুর রহমান সাহেব দাঃবাঃ।  

 

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোরশেদুল ইসলাম।  বক্তারা বলেন  তিন ধরণের  চরিত্র রয়েছে।  সেগুলো হলো সচ্চরিত্র, উত্তম চরিত্র  ও মহাচরিত্র।   আল্লাহর রাসূল এই তিন ধরনের চরিত্রের অধিকারী ছিলেন।  সন্তানদের উত্তম আখলাক বা  চরিত্র গঠনের জন্য অভিভাবকদের সচেতন হওয়ার জন্য বলেন। বক্তারা   শানে রেসালাত বা রাসূলের শান-মান, আদর্শ নিয়ে আলোচনা করেন এবং বলেন  রাসূলে পাকের কারণে অন্যান্য নবীর উম্মতের চাইতে আখেরী নবীর উম্মতরাও অধিক মর্রযাদাবান। মাহফিলের সর্বাঙ্গীন সফলতার জন্য  কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আল হাসান তাহফিজুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা ওজাইরুল্লাহ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে কৃষক ও কৃষণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

1

মানিকগঞ্জে নিখোঁজ কিশোর উদ্ধার

2

সিরাজদিখানে শ্রমিকদল সভাপতির ওপর বর্বরোচিত হামলা

3

ভাঙ্গুড়ায় ৫ দোকান-বাড়িতে ডাকাতি

4

কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগে ইউপি সদস্যদের মানববন্ধন

5

গোপালগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এসএম জিলানী মনোনয়

6

মানিকগঞ্জ-৩ আসনে জামায়াতের এমপি প্রার্থী মাওলানা দেলওয়ার হোস

7

সমলিঙ্গের বিয়ের দাবিতে দুই কিশোরীর অনশন: জামালপুরে তোলপাড়

8

কুয়েটে জাঁকজমকপূর্ণভাবে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত

9

কেরানীগঞ্জে খেলাধুলার উন্নয়নে পীয়ারলেস ইয়ুথ ক্লাবে উপজেলা প্

10

কলাপাড়ায় ৯ হাজার ৪৭০ জন কৃষককে বীজ ও রাসায়নিক সার বিতরণ

11

যুবদল নেতার শাাস্তির দাবিতে নারীদের বিক্ষোভ

12

আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন

13

কোম্পানিগঞ্জে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় নৌপথ অবরোধ ও অবস্থান ক

14

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ভাঙ্গুড়ায় মশাল মিছিল

15

সিলেটের বিশ্বনাথে অগ্নিকাণ্ডে নববধুর মৃত্যু, স্বামী আটক

16

বেনাপোল বন্দর দিয়ে ১৮ হাজার টন চাল আমদানি

17

সাতক্ষীরার আশাশুনির বড়দলে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠ

18

কয়রায় সুধীজনদের সাথে খুলনা জেলা পুলিশ সুপারের মতবিনিময়

19

হাদি হত্যাকাণ্ডে উত্তাল পাঁচবিবি, শিক্ষার্থীদের মানববন্ধন

20