জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান -মুহাম্মদ নজরুল ইসলাম

আহমদ উল্লাহ।।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট পতনের পরবর্তীতে সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে। এই সরকারকেই জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দেওয়ানবাজারস্থ নগর কার্যালয়ের বিআইএ মিলনায়তনে থানা দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না। তাই জুলাই ঘোষণাপত্রের আলোকে সকল শহীদ, পঙ্গু ও আহতদের তালিকা করে তাদের পুনর্বাসন করতে হবে।
নগর আমির বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের খুনি আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রয়োজনীয় সংস্কার ও দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি ও চট্টগ্রাম ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় উক্ত দায়িত্বশীল সমাবেশে বক্তব্য রাখেন ড. অধ্যক্ষ মাওলানা সাইয়্যেদ আবু নোমান, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনূস এবং চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর কর্মপরিষদ সদস্য ডা. ছিদ্দিকুর রহমান, মাওলানা মমতাজুর রহমান, ফখরে জাহান সিরাজী সবুজ, আমির হোছাইন, হামেদ হাসান ইলাহী, মাহমুদুল আলম, অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ, অধ্যক্ষ মাওলানা জাকের হোসেন, ইপিজেড থানা আমির আবুল মোকাররম, ডবলমুরিং থানা আমির ফারুকে আজম, থানা আমির মহিউদ্দিন শাহজাহান, বায়েজিদ থানা আমির জাকির হোসেন, চান্দগাঁও থানা আমির মুহাম্মদ ইসমাইল, পাঁচলাইশ থানা আমির মাহবুবুল হাসান রুমি, আকবরশাহ থানার আমির অধ্যক্ষ আবদুল হান্নান চৌধুরী, চকবাজার থানা আমির আহমদ খালেদুল আনোয়ার, পতেঙ্গা থানা আমির মুহাম্মদ সেলিম, পাহাড়তলী থানা আমির মুহাম্মদ নুরুল আলম, বাকলিয়া থানা আমির সুলতান আহমদ, থানা আমির মহিউদ্দিন শাহজাহান, সেলিম জামান, ড. আ ম ম মসরুর হোসাইন, মুহাম্মদ সালাহ উদ্দিন প্রমুখ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউনিয়ায় ভুয়া মালায় ঋণ গৃহীতা নারী হয়রানি ও গ্রেফতার

1

বসুন্দিয়ার জয়ান্তা ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল

2

ঝিনাইদহে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু

3

হরিপুর-চিলমারী তিস্তা সেতুর গুরুত্ব

4

সেনবাগে ছাত্রদলের উদ্যোগে পরীক্ষায় কৃ়্র্তি শিক্ষার্থী সংবর্

5

হাজীগঞ্জে চাঁদপুর টাইমসের ১২তম জন্মদিন উদযাপন

6

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

7

আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন

8

ঝিনাইদহে জামায়াত কার্যালয়ে মিলল সরকারি প্রণোদনার সার ও বীজ উ

9

আগামী নির্বাচনে তরুণ প্রজন্মই বিএনপির ভরসা

10

চরভদ্রাসনে কিশোরী কে অপহরণ করতে সন্ত্রাসী হামলা

11

গফরগাঁওয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি-আহত-১০

12

হাতিয়ায় বিএনপির দু্গ্রুপের সংঘর্ষ, আহত-২০

13

সুবর্ণচরে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

14

নওগাঁর নিয়ামতপুরে নির্বাচনী জনসভায় ঐক্যের বার্তা দিচ্ছেন,

15

মণিরামপুরে শহীদ হাদির গায়েবানা জানাজা ও হত্যার বিচারের দাবিত

16

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে নিষিদ্ধ স্থানে বালু

17

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা কেন্দ্রে ধানের শীষের কর

18

বীরগঞ্জের নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়া

19

কালিয়াকৈরে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনু

20