জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় ঐক্য গড়ে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিতের আহ্বান নাজমুল হক সাঈদীর

মোহাম্মদ গোলাম মোস্তফা।।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে জনমত সৃষ্টি ও জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, জামালপুর জেলা শাখার সাবেক আমীর ও জামালপুর-০১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের এমপি প্রার্থী এডভোকেট মুহাম্মদ নাজমুল হক সাঈদী।

শনিবার (২০ সেপ্টেম্বর) দেওয়ানগঞ্জ কামিল মাদরাসা মিলনায়তনে পৌরসভা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর ও জেলা জামায়াতের মজলিসে শুরার সদস্য হাফেজ আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা জামায়াতের অফিস, প্রচার ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক জাকিউল ইসলাম এবং দেওয়ানগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাজী ইসমাইল হোসাইন।

এছাড়া বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার আল আমিন মাহবুব আলী, ওয়ার্ড সভাপতি মুখলেছুর রহমান বিএসসি, আসাদুজ্জামান মাস্টার, এনামুল হক, ফয়জুর রহমান সাদা, আনছার আলী, মোজাম্মেল হক মাস্টার, শ্রমিক নেতা এনামুল হক এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেওয়ানগঞ্জ উপজেলা সভাপতি সাব্বির আহমদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হক সাঈদী বলেন, “গণসংযোগ পক্ষকে যথাযথভাবে কাজে লাগিয়ে আগামী নির্বাচনে জামায়াত ও দাঁড়িপাল্লার বিজয়ের জন্য প্রতিটি কর্মীকে জান-মাল ও সর্বশক্তি দিয়ে কাজ করতে হবে।”

তিনি জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়নে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। দাবিগুলো হলো—
১. দ্রুত গণহত্যার বিচার সম্পন্ন করা
২. রাষ্ট্রের মৌলিক সংস্কার কার্যকর করা
৩. পিআর পদ্ধতিতে উভয় কক্ষের নির্বাচন অনুষ্ঠান
৪. সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা
৫. ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ও কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা।

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সেই পথ ধরেই আবারও একটি উন্নত, সমৃদ্ধ ও কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহিংসতা ও বিক্ষোভে আরও চাপে ভারত–বাংলাদেশ সম্পর্ক

1

আশাশুনির রগাহপুরে কাজী আলাউদ্দীনের নির্বাচনী জনসভায় জনতার ঢল

2

কাউনিয়ায় ডেভিল হান্ট অভিযানে মৎস্যজীবীলীগ ও ছাত্রলীগের দুই ন

3

দেশের জন্য জীবন দিব তবুও আমেরিকার কাছে মাথা নত করবো না

4

১৬ই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে শহীদদের দিবসে বিনম্র শ্রদ্ধা

5

বাহাদুরপুরে টলির ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির

6

নির্বাসিত আফগান নারী ক্রিকেটারদের সুখবর দিলো আইসিসি

7

ভোলায় ভোটার উদ্বুদ্ধকরণে জেলা তথ্য অফিসের ব্যতিক্রমী উদ্যোগ

8

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আনোয়ার সিদ্দিক চৌধুরীর জনসংযোগ

9

বেগম খালেদা জিয়া মৃত্যুতে সদর উপজেলা বিএনপি শোক ও শ্রদ্ধা জ্

10

ভুঞাপুরে বালঘাট দখল নিয়ে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষ

11

নাসির নগরে তিন বছর ধরে খালে পড়ে আছে ব্রীজের ধ্বংসাবাশেষ, চরম

12

মৌলভীবাজারে গণসংযোগে ব্যস্ত জহর লাল দত্ত

13

রাজিবপুরে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

14

ত্রিশালে সাংবাদিককে খুন, গুম, মামলার হুমকি, থানায় জিডি

15

হাইমচর উপজেলায় আইনশৃঙ্খলা মাসিক সভা

16

বিরলে সদকায়ে জারিয়া হিসেবে এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ

17

কেশবপুরে হাতপাখার প্রার্থীর গণসংযোগ ও পথসভা, ন্যায়–ইনসাফের ব

18

পার্বতীপুরে ব্যারিস্টার এ.কে.এম কামরুজ্জামানের নেতৃত্বে লিফল

19

ধামরাইয়ে কৃষ্ণনগর ২০ শষ্যা সরকারি হাসপাতালে ঝুলছে তালা

20