মোঃ নাছির উদ্দীন।।
যশোরের কেশবপুর উপজেলার ১১ নং হাসানপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ও সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতাল, কদমতলার সার্বিক ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানী রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট ২০২৫) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরামহীনভাবে এ শিবির চলে। কেশবপুরের হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই শিবিরে চারতাধিক রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা দেওয়া হয়। এছাড়াও ছানি রোগীদের আলাদা করে বাছাই করা হয় এবং পরবর্তীতে তাদেরকে বিনামূল্যে অপারেশনের জন্য প্রস্তুত করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১১ নং হাসানপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াসুর রহমান, সাবেক আমির মাস্টার হাফিজুর রহমান, আমিনুর রহমান, আলী হোসেন বাবু, সালাউদ্দিন ইউসুফ, জনাব আলী, আঃ সালাম, হাফিজুর রহমান, মুকুল হোসেন, মহিউদ্দিন ও মোঃ আলী হামজা।
এ সময় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও যুবসমাজ, যুব জামায়াত ও ছাত্র শিবিরের সদস্যরা সক্রিয়ভাবে সহযোগিতা করেন। ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে বিপুলসংখ্যক বৃদ্ধ ও সাধারণ মানুষ এ শিবিরে এসে চক্ষু চিকিৎসা গ্রহণ করেন।
স্থানীয়রা জানান, এই উদ্যোগে এলাকার দরিদ্র ও অসহায় মানুষ বিশেষভাবে উপকৃত হয়েছে। বিনামূল্যে চিকিৎসা ও ছানি অপারেশনের সুযোগ তাদের জন্য আশীর্বাদস্বরূপ।
মন্তব্য করুন