জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক

ইফতিয়ার আহম্মেদ পুলক।।

১৮ই আগষ্ট সোমবার নারায়ণগঞ্জে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। 

সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

তিনি বলেন, অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”। এই উদ্যোগের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি ও মৎস্যজীবীদের জীবনযাত্রার মানোন্নয়ন করা সম্ভব। নিরাপদ মাছ চাষ এবং তরুণ প্রজন্মের মধ্যে মাছ চাষের আগ্রহ তৈরীর জন্য বিভিন্ন কর্মশালা ও প্রতিযোগিতার আয়োজন করা হবে।

জেলা মৎস্য কর্মকর্তা ড. ফজলুল কাবীরের সভাপতিত্বে ও মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক এসএম আশিকুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন,‌ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুল মান্নান মিয়া, মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নওশের আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতামু বোরহান উদ্দিন, জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন।

তিনজন শ্রেষ্ঠ মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালিয়া ইউনিয়নে উঠান বৈঠক: বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেলেন জের

1

সাপাহারে রাস্তার পাশে এক বছর ধরে পড়ে আছে মানসিক ভারসাম্যহী অ

2

ঈশ্বরদীতে এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদা

3

ঠাকুরগাঁওয়ে ১৪টি ঘর পুড়ে ছাই

4

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন অনিয়মের আঁতুড়ঘর

5

মাদারীপুরে -ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের মহাসমাবেশ ও বিক্ষোভ

6

দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

7

রাশিয়ায় চাকরির প্রলোভনে বাংলাদেশিদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ

8

কেন সিনেমা মুক্তির তারিখ পেছালেন আমির

9

জামালপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ

10

গোলাপি ঠোঁট পেতে ঘরোয়া উপায়গুলো জেনে রাখুন

11

দিনাজপুরে বিজিবির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

12

প্রবাসী জীবন কাটিয়ে ভাই বোনদের মানুষ করা লিয়াকত, মানবতার ভ

13

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন

14

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তা ন

15

ত্রিশালে ভূমিদস্যু বাবুলকে গ্রেফতার দাবিতে মানববন্ধন

16

সুন্দরবনের কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদ আটক দুই

17

শীতের রাতে ঘুমন্ত শিশুদের শরীরে কম্বল জড়িয়ে দিল ডিমলা উপজেলা

18

উলুকান্দির মুর্শিদ শাহ-এর মাজারে ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ডে

19

নতুন কুঁড়িতে দেশসেরা টাঙ্গাইলের প্রেয়সী চক্রবর্তী

20