জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

জকসু নির্বাচন: ২০ কেন্দ্রের ফলে এগিয়ে শিবির সমর্থিত ভিপি প্রার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ২০টি কেন্দ্রের ফলাফলে দুই হাজার ৫০৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন শিবির সমর্থিত ভিপি প্রার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল–ছাত্রঅধিকার সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন দুই হাজার ৩৮২ ভোট। তবে, এখনো ১৮টি কেন্দ্রের ফল প্রকাশ বাকি আছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে পরিসংখ্যান বিভাগের মাধ্যমে এ তথ্য জানায় নির্বাচন কমিশন।
এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৩টায় ভোটগ্রহণ শেষ হয়। দীর্ঘ বিরতি ও কারিগরি জটিলতা কাটিয়ে রাত সাড়ে ১২টার পর ভোটগণনা শুরু হয়। কমিশনের তথ্যমতে, ভোটগণনা করা হচ্ছে অপটিক্যাল মার্ক রেকগনিশন (ওএমআর) মেশিনে।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার পর নৃবিজ্ঞান বিভাগের ভোট ম্যানুয়ালি গণনা শুরু হয়। তবে এক ঘণ্টা পার হলেও ওই বিভাগের গণনা শেষ হয়নি। পরে পুনরায় ওএমআর মেশিনের মাধ্যমে ভোটগণনা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। এভাবে ধাপে ধাপে মোট ৩৮টি বিভাগ, দুটি ইনস্টিটিউট ও একটি হল সংসদের ভোটগণনা সম্পন্ন করা হবে।
জকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি জানান, স্বচ্ছতা নিশ্চিত করতে প্রথমে ৩০০ ভোট হাতে গণনা করা হবে। এরপর একই ভোট দুটি ওএমআর মেশিনে গণনা করে মিলিয়ে দেখা হবে। যে মেশিনের ফল হাতে গণনার সঙ্গে মিলবে, সেই মেশিনে পরবর্তী ভোটগণনা চলবে। এছাড়া নিয়মিতভাবে হাতে গণনার মাধ্যমে ওএমআর মেশিন যাচাই করা হবে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ওএমআর মেশিনে কারিগরি ত্রুটির কারণে ভোট গণনা সাময়িকভাবে স্থগিত হয়। পরবর্তী সময়ে সব পক্ষের সঙ্গে আলোচনা শেষে রাত দেড়টার দিকে গণনা শুরু হয়।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান জানান, কেন্দ্রীয় সংসদে ১৬ হাজার ৬৪৫ জন এবং হল সংসদে এক হাজার ২৪২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ক্যাম্পাসে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সিসিটিভি কভারেজের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটর করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎পিরোজপুরে নদী ভা’ঙ’নে বিলীন হচ্ছে বাজার-সড়ক-মসজিদ

1

বরিশালে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগে এ্যাডঃ আবুল কালাম শাহীন

2

রাজধানীতে শরিফ ওসমান হাদির উপর গুলির প্রতিবাদে সিরাজগঞ্জে ছ

3

মুন্সীগঞ্জ-৩ আসনের প্রার্থী, ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন ক

4

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র সুসংহত হবে

5

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উজানচর দোয়ার মাহফিল

6

ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর বাচ্চা প্রসব ঘটনার ৪ মাসেও

7

আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ভূমিকায় ‘পাতানো নির্বাচন’-এর আ

8

সেনা ক্যান্টনমেন্ট স্থাপনের দাবি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর

9

ত্রিশাল প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মুজিব ও সম্পাদক নোমান

10

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণে তেলিগাতী প্রিমিয়ার লীগ

11

হিলিতে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প

12

ঠাকুরগাঁও জজকোর্ট চত্বরে মানববন্ধন: সন্তানের পিতৃপরিচয়ের স্ব

13

সিলেটের রেলগেইট এলাকা থেকে ৩ জুয়াড়ি গ্রেপ্তার

14

নওগাঁর দলগাছীতে ইউএনও’র ‘টাকা ছাড়া মিডিয়া কাভার হয় না’ মন্তব

15

স্মার্ট এআই ক্লিনিকের উদ্যোগে গোদাগাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম

16

ধানের শীষের বিজয় মানেই জনগণের মুক্তি হাবিবুর ইসলাম হাবিব

17

সততায় অনন্য শাজাহানপুর কেন্দ্রীয় যুব সংঘ, ফিরে পেল মালিক ত

18

শেরপুরে বিদ্যুৎপৃষ্টে পুলিশ কনষ্টেবল রানার মৃত্যু

19

বেকারদের কর্মসংস্থান যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথ

20