প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 30, 2025 ইং
লালমনিরহাটে মহাসড়ক বন্ধ থাকার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

আফজাল হোসেন
লালমনিরহাট বুড়িমারী মহাসড়কটির মহেন্দ্রনগর বিশ্বগোডাউন সংলগ্ন রাস্তাটি সড়ক দুর্ঘটনার কারণে এক সপ্তাহ ধরে বন্ধ থাকার পরেও লালমনিরহাট জেলা প্রশাসন কোনরকম ব্যবস্থা গ্রহণ না করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করে লালমনিরহাটের সর্বস্তরের জনগণ। গতকাল শনিবার সকালে লালমনিরহাট মিশনমোড়ে ঘন্টাব্যাপী এ অবস্থান কর্মসূচি পালিত হয়।
জানাযায় চলতি মাসের ২৪ তারিখে একটি পণ্যবাহী ট্রাক ঐ স্থানে নির্মাণাধীন সড়ক সেতুর পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায় এতে ঐ সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ে ফলে যোগাযোগ ব্যবস্হা বন্ধ হয়ে যায়। এ ঘটনার ৬ দিন পেরিয়ে গেলেও বিকল্প সংযোগ সড়ক তৈরী না হওয়ায় জেলা শহরের উপর দিয়ে ঢাকা -রংপুর ও বুড়িমারী গামী পরিবহন চলাচল করছে। এতে জনদূর্ভোগে পড়েছে শহর সহ পুরো জেলার মানুষ। তাই বিকল্প উপায়ে যানবাহন চলাচলের দাবিতে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।
তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এ অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন। এ কর্মসূচিতে জেলার বিভিন্ন পর্যায়ের মানুষজন অংশ নেয়।অবিলম্বে বিকল্প সড়ক চালু না করলে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেন তিনি।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।