জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁ-১ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবু সায়েম
নওগাঁর ৪৬ নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনের বিএনপি ঘোষিত সংসদ সদস্য প্রার্থী জনাব মোস্তাফিজুর রহমান মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) বিকেলে পোরশা ও সাপাহার উপজেলার স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। গভীর রাত পর্যন্ত চলে এই মতবিনিময় সভা কার্যক্রম।

পোরশা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিকুর রহমান চৌধুরীর বাসভবনের সামনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিএনপির তৃণমূল পর্যায়ের প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিকুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আজহার আলীসহ অন্যান্য নেতা-কর্মীরা।

সভায় জনাব মোস্তাফিজুর রহমান বলেন,
> “বিএনপি জনগণের দল। তৃণমূলের শক্তিই আমাদের মূল ভিত্তি। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করছি, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনাই এখন আমাদের প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন,

> “পোরশা, সাপাহার ও নিয়ামতপুর উপজেলার সকল নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের কোনো হিংসা-বিদ্বেষ নয়, অতি উৎসাহী হওয়াও নয়। ভোটের লড়াইয়ে বিজয়ী হতে হবে সংগঠিতভাবে, আর সেই বিজয় হবে এলাকার মানুষের কল্যাণের জন্য। সবাইকে একসাথে কাজ করতে হবে উন্নয়নের অঙ্গীকার নিয়ে।”

মতবিনিময় সভায় নেতাকর্মীরা বিএনপির চলমান রাজনৈতিক কর্মকাণ্ডকে আরও বেগবান করতে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ জিয়া স্মৃতি সংসদ সালথা উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

1

নির্বাচন সুষ্ঠু করতে দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে:

2

ক্রীড়া ও সংস্কৃতির পাশাপাশি লেখাপড়াতেও তোমাদেরকে এগিয়ে যেতে

3

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দিনাজপুর পৌর তাঁতীদলের দ্বিবা

4

পাটগ্রামে বিএনপির শতাধিক নেতা–কর্মীর জামায়াতে যোগদান

5

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষ

6

ভাঙ্গুড়ায় সন্ধ্যা রাতে কৃষকের একটি ষাঁড় গরু চুরি, এলাকায়

7

ঈশ্বরগঞ্জে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী

8

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করা

9

সরাইলে মাধ্যমিকের ২৬.২১, মাদ্রাসার ৪৬.৩৭ ভাগ বই আসেনি, সংকট

10

ইন্সটাগ্রাম স্টোরি অটো শেয়ার হবে হোয়াটসঅ্যাপে

11

বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলনে নিষেধাজ্ঞা, বিপ

12

নরসিংদীর পলাশে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

13

পাবনায় জুমার খুতবায় গণভোট নিয়ে আলোচনায় এনএসআই কর্মকর্তার

14

সংসদীয় আসন, নওগাঁ ৪৬-১,এ বৈধ তিন, স্থগিত এক

15

২৮ অক্টোবর জাতির কাছে প্রেরণার বাতিঘর

16

নিরাপত্তা শঙ্কায় নির্বাচন না করার ঘোষণা মাসুদুজ্জামানের

17

কালকিনিতে দ্রুতগতির বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছাত্র নিহ

18

নাসির নগরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

19

সাতক্ষীরার আশাশুনির বড়দলে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠ

20