জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

‎হাজীশ্বরাইয়ে বিয়ে বাড়িতে ডাকাতি ‎মোবাইল, নগদ টাকা, স্বর্ণালঙ্কার লুট

‎ নুর নোবি রাসেল


মিরসরাইয়ে একটি বিয়ে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। দিবাগত রাত ২ টা ৫৫ মিনিটে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ৮নং দূর্গাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হাজিশরাই গ্রামের নুরুল আমিন ভূইয়া বাড়িতে ডাকাতির ঘটনা ঘটছে।

‎এই বিষয়ে আনোয়ার মেম্বার বলেন বোনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে ঐ বাড়িতে গতকাল শুক্রবার বিয়ে হয়েছে আজ শনিবার বৌ-ভাত ছিল,  বিয়ের পরের দিন গতরাতেই ১০/১৫ জন ডাকাতের দল  ডাকাতি করে মেহমান আর পরিবার এর মানুষের মিলিয়ে ১০ থেকে ১৫ ভরি স্বর্ণলঙ্কার মোবাইল ফোন, নগদ টাকা  ডাকাতি করে নিয়ে গেছে।

‎এই বিষয়ে মো: আনোয়ার হোসেন জানান, আমার বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। আমার বাড়িতে প্রায় হাজার খানেক মেহমান ছিল আমরা বর কণে বিদায় দিয়েছি। আমি ২-৩ দিন ঘুম যায় নাই এর মধ্যে রাতে আমার স্ত্রী আমাকে ডেকে ডাকাত আসছে ডাকে সে কথা শুনে আমি বাড়িতে এসে দেখি ডাকতরা সব কিছু নিয়ে গেছে।

‎তিনি আরো জানান, আমাদের বাড়ির দূরে অন্য একটি বাড়িতে হানা দেয় সেখানে তারা দেওয়াল টপকে ঐ বাড়িতে প্রবেশ করে যখন দেখতেছে ঐখানে কোন পরিবার থাকেনা তখন ডাকাত দলেরা আমার বোনের বাড়িতে হানা দেয় এবং ঘরের লোকজন ও মেহমানদের বেধে রেখে তারা সব কিছু নিয়ে যায়।

‎এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম বলেন, রাতে যে বাড়িতে ডাকাতি হয়েছে তার আশেপাশেই আমাদের টহল টিম ও স্থানীয় গ্রাম পাহারাদার ছিল। খবর পেয়ে আমরা দ্রুত সাড়া দিলে ডাকাত দল বাড়ির পেছনের ধান ক্ষেত দিয়ে পালিয়ে যায়। ডাকাতরা দরজা ভেঙ্গে ঘরে ঢুকলেও আবার দ্রুত সটকে পড়ে। এরা মহাসড়কেন্দ্রিক একটি ডাকাত চক্র। আশপাশের বাড়িতে ঢুকে ডাকাতি করে আবার চলে যায়। আমরা ডাকাত চক্রটিকে গ্রেপ্তারের চেষ্টা করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তা শঙ্কায় দুপুর ২টা থেকে বন্ধ হচ্ছে ভারতীয় ভিসা সেন্ট

1

আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের বাসে আগুন

2

হবিগঞ্জে চারটি সংসদীয় আসন থেকে চারজন প্রার্থীর মনোনয়ন প্রত্য

3

জামিন পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম

4

দশমিনাকে পৌরসভায় রূপান্তরের প্রতিশ্রুতি দিলেন- হাসান মামুন

5

কিশোরগঞ্জের দুই বিদ্রোহী প্রার্থীকে(স্বতন্ত্র) প্রাথমিক সদস্

6

ছোট ভাইয়ের স্ত্রীর হাতে বড় ভাই খুন

7

নোয়াখালীতে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

8

সিএমপি'র আকবরশাহ থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী মাদক ব্য

9

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

10

বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণে

11

চট্টগ্রাম-১০ আসনের ২৫ নম্বর রামপুর ওয়ার্ডে প্রচারণা অনুষ্ঠিত

12

বেলকুচিতে বিএনপির উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

13

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা দোয়া ও মিলাদ মাহফিলের

14

তারেক রহমানের স্বদেশ প্রত্যার্বতনকে স্বাগত জানিয়ে আনন্দ শোভা

15

ঈশ্বরগঞ্জ হাসপাতালে অভিযান

16

গোমস্তাপুর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

17

মাদারীপুরে গরু ব্যবসায়ীদের কুপিয়ে টাকা ছিনতাই, তিন ডাকাত গ্র

18

ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৩তম মৃত্যু

19

ভেজাল গুড়ের কারখানা বন্ধ ঘোষণা করা হয়

20