জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

মোঃ গোলাম জাকারিয়া

গাউসুল আযম বিএনএসবি আই হসপিটাল, দিনাজপুর-এর মেডিক্যাল টীমের চিকিৎসা অপারেশন সহায়তায় ও আন্ধেরী হিলফি বন জার্মানির সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ও অপারেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বুধবার (০৫ নভেম্বর) সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ নবজাগরণ প্রতিবন্ধী অধিকার সংস্থা, রামচন্দ্রপুর হাট এর আয়োজনে, সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজে এই চক্ষু ক্যাম্পের আয়োজন করে।

গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল, দিনাজপুর-এর মেডিক্যাল টীমের ৮ জনের একদল চিকিৎসক দিনব্যাপী এই চিকিৎসা সেবা দেন।

আয়োজকরা জানান, এই চক্ষু ক্যাম্পে এক হাজার জনের চক্ষু পরীক্ষা করে প্রাথমিকভাবে ওষুধ ও চশমা দেয়া হয়। সেইসাথে যাদের চোখের অপারেশন করা হবে তাদের মধ্যে ৩ শত জনকে দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালে নিয়ে গিয়ে বিনামূল্যে অপারেশনসহ লেন্স প্রদান করা হবে।

এদিকে, সকালে এই চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ শহিদুল্লাহ।
চাঁপাইনবাবগঞ্জ এ্যাডভোকেট বারের সভাপতি মোহাম্মদ ঈসাহাকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ রফিউজ্জমান, মোঃ আমিনুল ইসলাম, শিশ মোহাম্মদ, সিনিয়র সাংবাদিক ফয়সাল আজম অপু, রাজশাহী শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ (অবঃ) মোহাঃ খাদেমুল ইসলাম, ব্যাংকার মোঃ জালাল উদ্দীন, তরিকুল ইসলাম মাষ্টার, আলহাজ্ব মনিমুল হক প্রমুখ।

প্রসঙ্গত, গত ১৯৮১ সাল থেকে মানবতার ফেরিওয়ালা আমিনুল ইসলাম অনুরূপ বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে অপারেশনের রোগী বাছাই করে বিনামূল্যে গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল, দিনাজপুর-সহ বিভিন্ন চক্ষু হাসপাতালের সহযোগিতায় নবজাগরণ প্রতিবন্ধী অধিকার সংস্থার সার্বিক তত্ত্বাবধানে অপারেশন সহ চিকিৎসা করানো হচ্ছে। এ পর্যন্ত কয়েক হাজার রোগীর অপারেশন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজারিয়ায় দুই প্রবীণ সাংবাদিককে স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

1

পলিথিনের খুপরি ঘরে বাস করে মহিউদ্দিনের পরিবার

2

আজ ঐতিহাসিক দেবহাটা মুক্ত দিবস

3

বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজি উল্টে চাচা-ভাতিজা নিহত

4

গণপ্রতিরক্ষার শক্তিশালী স্তম্ভ ভিডিপি সুবর্ণজয়ন্তীতে মহাপরি

5

কাপাসিয়ায় সালাউদ্দিন আইউবীর নির্বাচনী পথ সভা ও দাঁড়িপাল্লার

6

তাড়াইলে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মা খুন

7

অটোর চাবির আঘাতে বন্ধু খুন

8

ছাতক–দোয়ারাবাজারে ১১ দলীয় জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত

9

স্বৈরাচারী সরকার প্রশাসন ভেঙে দিয়েছে

10

যশোর-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী নুরুজ্জামা

11

সাতক্ষীরায় তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ

12

শাপলা কলি প্রতীকে ভোট চান সেনবাগের সুলতান মুহাম্মদ জাকারিয়া

13

ঘাটাইলে মাইক্রোবাসের চাপায় মাদ্রাসাছাত্র তুহিনের মর্মান্তিক

14

মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে যথাক্রমে ১০০০০ টাকা ও ৩০০ টাকা

15

বগুড়ায় আবারও খু*ন, দুর্বৃত্ত*দের রা*ম দা দিয়ে খোকন নামে এক ব

16

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার মাদক ও চোরাচ

17

শার্শায় এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসা'র বার্ষিক ফলাফ

18

গলাচিপায় খাস জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৪ জন

19

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ভিপি আইনুল হক এর গভীর

20