জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মঠবাড়িয়া হাসপাতালের পুরাতন ভবন অপসারনে অবহেলা

মো আমিনুল ইসলাম 
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৩২ কোটি টাকা ব্যয়ে ১০০ শয্যার ভবন নির্মাণের প্রকল্পটি অনুমোদন হয় ২০২৩ সালে।ওই বছরের শুরুতেই পুরাতন ভবনটি ৮ কোটি টাকায় নিলামে বিক্রি করা হয়।ঠিকাদার অধ্যক্ষ আজিম উল হক আধিপত্য বিস্তার করে কোন প্রতিযোগী ছাড়াই কম মূল্যে ভবনটি ক্রয় করে। ১০ মাস ধরে দাম কষাকষি করে ২০ লাখ টাকায় বিক্রি করা হয়। আর এতে নতুন ভবনের কাজ শুরু করতে বিলম্ব হয়।
খোঁজ নিয়ে জানা গেছে,পুরাতন ভবনটি ওপেন টেন্ডারের নামে কৌশলে প্রাপ্ত ঠিকাদারকে ১ মাসের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দেয় টেন্ডার কমিটি।কিন্তু ঠিকাদার একটি কলেজের অধ্যক্ষ এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ায় ওই নির্দেশের তোয়াক্কা করেননি তিনি।চাকরি হারানোর ভয়ে মুখ খোলেনি জোয়ারে গাঁ ভাসিয়ে দেওয়া টেন্ডার কমিটি।১০ মাস সময় নিয়ে ঠিকাদার ১২ লাখ টাকা লাভ করলেও ক্ষতিগ্রস্ত হয়েছে চিকিৎসা সেবা।নতুন ভবনের কাজ যথাসময়ে সম্পন্ন না হওয়ায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছে মঠবাড়িয়া সহ পার্শ্ববর্তী বামনা, পাথরঘাটা ও মোড়েলগঞ্জ উপজেলা থেকে চিকিৎসা নিতে আসা হাজার হাজার মানুষ। 
এছাড়াও মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের অবহেলা ও দায়সারা মনোভাবের কারনে হাসপাতালটি দিনদিন পুরনো ঐতিহ্য হারিয়ে ফেলছে।৪ একর জমির হাসপাতালের দখলে আছে মাত্র ৩ একর।দখল হওয়া জমি উদ্ধারে নেই কোন তৎপরতা। একজন পুলিশ কর্মকর্তা প্রতিবছরই হাসপাতালের জমি দখল করলেও রহস্যজনক কারনে নিরব হাসপাতাল কর্তৃপক্ষ। অবৈধ ডিসিআরের নামে হাসপাতালের জমিতে কয়েক'শ দোকান স্থাপন করলেও তা দেখার কেউ নেই।এমনকি ৫ আগস্টের পরেও কোন পদক্ষেপ নেই উচ্ছেদ অভিযানের।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় ভোটার উদ্বুদ্ধকরণে জেলা তথ্য অফিসের ব্যতিক্রমী উদ্যোগ

1

দিনাজপুর সদর আসনে বেগম খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণার দাবিতে

2

নবাবগঞ্জে গভীর রাতে শীতার্তদের মাঝে ইউএনও'র কম্বল বিতরন

3

কাঁচা রাস্তা পাকা করার দাবি ও উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে মহাসড়

4

চেয়ারম্যান আত্মগোপনে, প্রশাসনিক অচলাবস্থায় আশিদ্রোন ইউনিয়ন প

5

গণভোট সফল করতে মাঠে নাসিক ও জেলা প্রশাসন, ২৭ ওয়ার্ডে চলছে প্

6

পরাজিত অপশক্তিকে শক্তি দিয়ে মোকাবিলা করতে হবে সৈয়দা রিজওয়ান

7

খালেদা জিয়ার আত্মার মাগফেরাতের জন্য দোয়া

8

ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড

9

আল হাসান তাহফিজুল কুরআন মাদ্রাসার বার্ষিক সভা সম্পন্ন

10

বাংলাদেশ প্রেসক্লাব,কমলগঞ্জ উপজেলা শাখার ৪র্থ-বার্ষিকী সম্মে

11

খুলনায় মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগ–ছাত্রলীগের ২৫ জন আটক: পুল

12

কুড়িগ্রামে বইছে মৃদ্য সৈত প্রবাহ

13

বিএনপি নেতার কাছে ছাত্রদল নেতার চাঁদা দাবি, বালুমহালে হামলার

14

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা

15

খুবই অস্বাস্থ্যকর’ দূষণে ঢাকার বাতাস, AQI সূচকে মান ২৬৬

16

সরাইলে ওজনে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকার অর্থদণ

17

পার্বতীপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পূর্ণ বিজয়ীদের

18

সংস্কার হলো নির্বাচন পেছানোর বাহানা: জি এম কাদের

19

রাজবাড়ী সদর উপজেলার ধুলদি জয়পুরে জমি দখল

20