জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ার শেরপুরে মাদ্রাসা নির্বাচনে জাল ভোট দিতে এসে যুবক আটক

 শামীম হোসেন সাগর 

বগুড়ার শেরপুর উপজেলার ফুলতলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে জাল ভোট দিতে এসে রঞ্জু মিয়া নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলাকালে এ ঘটনা ঘটে।

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে মাদ্রাসার ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৫৮৬ জন। এর মধ্যে ইবতেদায়ী শাখার ভোটার ২৮৬ জন এবং দাখিল শাখার ২৮৩ জন 
(তথ্যসূত্র অনুযায়ী)। নির্বাচনে মোট ভোট পড়েছে ৩০৮টি। এর মধ্যে দাখিল শাখায় ১৬১ ভোট এবং ইবতেদায়ী শাখায় ১৪৭ ভোট কাস্ট হয়েছে।

দিনভর ভোটগ্রহণ ও গণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। এতে সাধারণ অভিভাবক প্রতিনিধি ও সংরক্ষিত শিক্ষক প্রতিনিধি পদের ফলাফল সাধারণ অভিভাবক প্রতিনিধি (প্রাপ্ত ভোট): অভিভাবক প্রতিনিধি পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রাপ্ত ভোটের ভিত্তিতে প্রার্থীদের অবস্থান:
শাহ আলম: ৯৭ ভোট, শাহাদত হোসেন: ৯১ ভোট, ফুলটু প্রামানিক: ৮৪ ভোট, রুবেল মিয়া: ৬৭ ভোট, রায়হান কবির: ৬৪ ভোট , রবিউল ইসলাম: ৪৮ ভোট, সাইফুল ইসলাম পল্টু: 
২৮ ভোট, শহীদুল ইসলাম: ১৪ ভোট, আবু তাহের: ৪ ভোট, মনির হোসেন: ১ ভোট।

সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি: শিক্ষক প্রতিনিধি (সংরক্ষিত মহিলা) পদে মোট ১৮টি ভোট কাস্ট হয়। জাকিয়া সুলতানা ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উম্মে হাবিবা পেয়েছেন ৮ ভোট।
নির্বাচন চলাকালীন জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে পুলিশ রঞ্জু মিয়াকে আটক করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

1

ঈশ্বরগঞ্জে বিকাশ আতঙ্ক অভিনব কায়দায় প্রতারণা

2

বাঘাইছড়িতে ইয়াবাসহ আটক ৪

3

ঈশ্বরগঞ্জে গরুসহ দুই চোর আটক

4

মান্দায় বিএনপির নতুন কার্য‍্যালয় উদ্বোধন

5

মাদারীপুর কালকিনিতে দেড় কেজি গাঁজা সহ আটক

6

কালিয়াকৈরে ২ দিন ব্যাপী বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ম

7

মাদ্রাসা থেকে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু

8

লিটল ফ্লাওয়ার কেজি এন্ড হাইস্কুলে পুরস্কার বিতরণ ও আলোচনা সভ

9

বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে এক চিকন সুতার ওপর

10

কুড়িগ্রামের উলিপুরে ভাগিনার আঘাতে মামার মৃত্যু

11

নাসির নগর -গোয়ালনগর ১৪ গ্রামের মানুষের ভাগ্য নিয়ে খেলা

12

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ভাঙ্গুড়ায় মশাল মিছিল

13

ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপি নেতা-কর্মীদের ভাগ্য নিয়

14

উলপুর জমিদার বাড়ী "প্রাচীন ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন

15

ঢাকার আশুলিয়ার ‘ডাকু হেলাল’ পুলিশের পোশাক পরে করতো ছিনতাই

16

উচ্চ ফলোন বিষয়োক কৃষি প্রশিক্ষণ

17

মনোনয়নপত্র দাখিল করেছেন ভৈরব-কুলিয়ারচর আসনের বিএনপি মনোনীত প

18

শেরপুর জেলার পুলিশ সুপারের দ্বায়িত্ব গ্রহণ করলেন নবাগত পুলিশ

19

নওগাঁ -১, জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ রায়হানের কবর জিয়ারতে

20