জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চান্দিনায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি

নূর মোহাম্মদ শ্রাবণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে কুমিল্লার চান্দিনায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) বিকেলে মহিচাইল ইউনিয়নের বামুটিয়া গ্রামজুড়ে এ কর্মসূচিতে অংশ নেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের শতাধিক কর্মী।কর্মসূচিতে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন। তিনি বিভিন্ন পাড়া–মহল্লা, দোকানপাট, পথচারী ও বাড়ির গৃহিণীদের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন, এ সময় গ্রামের সাধারণ মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। আতিকুল আলম শাওন বলেন,৩১ দফা হচ্ছে একটি জনগণমুখী রূপরেখা। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ন্যায়–অধিকার প্রতিষ্ঠায় দফাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই বার্তাগুলো ঘরে ঘরে পৌঁছে দিতেই মাঠে নেমেছি।
লিফলেট বিতরণে আরও উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী এরশাদ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, সাবেক যুবদল নেতা মাওলানা আবুল খায়ের, উপজেলা এবং ইউনিয়নের সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, কৃষক দল নেতা জাহাঙ্গীর আলম,উপজেলা ছাত্রদল আহবায়ক শরীফ খান, পৌরসভা ছাত্রদল আহবায়ক মাহবুবুল আলম দোলন,ও সদস্য সচিব আবু হানিফ মুন্সীসহ  বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়। গ্রামের সাধারণ মানুষ নেতৃবৃন্দের কাছ থেকে লিফলেট গ্রহণ করেন এবং ৩১ দফার বিভিন্ন দিক সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন।নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ও জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে—এমন মন্তব্য করেন স্থানীয়রা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমাপ্ত হল কুয়েটর ‘বই উৎসব-২০২৫’ এর: জ্ঞান ও সৃজনশীলতার উদ্ভ

1

গাজীপুরের কাপাসিয়ায় ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে অতিরিক্ত বিভাগ

2

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন অবস্থায় মূল্যমানের চোর

3

লালমোহনে অটোরিকশা চালক হত্যাকান্ডের রহস্য উদঘাটন, মূল হোতাসহ

4

নওগাঁ বাইপাস সড়কে ভয়াবহ দুর্ঘটনা

5

টুঙ্গিবাড়ীয়া ইউনিয়ন তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন

6

৪র্থ সংঘরাজ ভদন্ত তিলোকানন্দ মহাথেরর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়

7

গোপালপুরে ট্যালেন্টহান্ট স্কলারশীপ প্রোগ্রাম–২০২৫ অনুষ্ঠিত

8

বাঞ্ছারামপুরে উলামা ঐক্য পরিষদের উদ্যোগে ইসলামি মহাসম্মেলন

9

পল্লী বিদ্যূৎ ডিজিএম এর স্বেচ্ছাচারীতা

10

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র সুসংহত হবে

11

রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে অতিরিক্ত দায়িত্বে

12

ব্যবসার গণ্ডি পেরিয়ে মানবিক দৃষ্টান্ত: ইনসাফ রেস্তোরাঁর ব্যত

13

বগুড়া শেরপুরে নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যু

14

ডিমলায় প্রেমের সম্পর্ক ঘিরে সেনা সদস্যসহ আটক পাঁচ

15

মাদারীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

16

কোম্পানীগঞ্জের নভাগী অবৈধ বালু পাথর বাহী ট্র্যাক্টরের তাণ্ডব

17

উচাখিলায় জামায়াতের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে সৌর বিদ্যুৎ প

18

নওগাঁর নিয়ামতপুরে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধ

19

জলাবদ্ধতার কবলে ৮ গ্রামের একমাত্র যোগাযোগের রাস্তা

20