জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বাঘাইছড়িতে ইয়াবাসহ আটক ৪

‎জগৎ দাশ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে পুলিশ।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার( ১৩ জানুয়ারি)  রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে দুরছড়ি পুলিশ ফাঁড়ির এসআই সুজন দেবের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স বাঘাইছড়ি থানাধীন খেদারমারা ইউনিয়নের রাঙ্গাদুরছড়ি শাক্যকুল বৌদ্ধ বিহারের বটতলা এলাকায় পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় (০৯) পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে  হাতেনাতে আটক করা হয়।
‎
‎এ ঘটনায় বাঘাইছড়ি থানায় মামলা নং-০২, তারিখ-১৪/০১/২০২৬ ইং, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।
‎
‎ধৃত আসামিরা হলেন—
‎১। মোঃ সিরাজ হোসেন (২৮), পিতা- মৃত মোঃ অসিউর রহমান, মাতা- হামিদা বেগম, সাং- মুসলিমপাড়া, ০৪নং ওয়ার্ড, খেদারমারা ইউনিয়ন, থানা-বাঘাইছড়ি, জেলা-রাঙ্গামাটি।
‎২। মোঃ রাকিবুল (১৯), পিতা- নুরু আলম, মাতা- রতনা বেগম।
‎৩। মোঃ মনির হোসেন (৩৫), পিতা- মৃত আব্দুল রাজ্জাক, মাতা- হালিমা বেগম।
‎৪। মোঃ শহিদুল ইসলাম (৩০), পিতা- ইদ্রিস আলী, মাতা- মৃত জোসনা বেগম, সাং- উত্তর রহমতপুর, কালাপাকুইজ্জা ইউনিয়ন, থানা-লংগদু, জেলা-রাঙ্গামাটি।
‎
‎এ বিষয়ে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাছির উদ্দীন মজুমদার বলেন, মাদক নির্মূলে বাঘাইছড়ি থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় এবং ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বতীপুরে মহান বিজয় দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

1

পররাষ্ট্র দপ্তরে ব্যাপক পরিবর্তন, থাকবে না গণতন্ত্র ও মানবাধ

2

রায়গঞ্জের নিমগাছীতে ফুটপাতে জমে উঠেছে শীতবস্ত্র কেনা বেচা

3

দিনাজপুর-৫ আসনে গণসংযোগ ও লিফলেট বিতরণে ব্যস্ত স্বতন্ত্র প্র

4

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ধানের শীষের নির্বাচনী জনসভায় জনতার

5

বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

6

মৌলভীবাজারে আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস পা

7

মহিলা দলের সভাপতি নাজমা বেগম এর উদ্যোগে ধানের শীষের পক্ষে নি

8

শিবচরে নিষিদ্ধ ঘোষিত আ,লীগ সন্ত্রাসী কার্যক্রমের আশঙ্কায় রা

9

কটিয়াদী পৌরসভায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

10

বরিশালে বেপরোয়া পুলিশ সদস্যের হামলায় আহত সাংবাদিক ফিরোজ মোস্

11

বীর মুক্তিযোদ্ধ এডভোকেট ফজলুর রহমান হাসপাতালে ভর্তি

12

কালিয়াকৈরে মহাসড়কের ফুটপাত হকারদের দখলে

13

চাঁদপুরে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশের ব্যাপক অভিযান

14

ত্যাগীও স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব আশিক আহমেদ কমল

15

নেপালতলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলেরউদ্যোগে নির্বাচনী প্রচারণা

16

জাতীয় নির্বাচনের আদলে আইডিয়াল একাডেমিতে ক্লাস ক্যাপ্টেন নির্

17

সুন্দরবনে কাকঁড়া ও মাছ শিকারের সময় তিনজন জেলে আটক

18

ঝালকাঠিতে নানা আয়োজনে দুর্নীতিবিরোধী দিবস পালন

19

সমাপ্ত হল কুয়েটর ‘বই উৎসব-২০২৫’ এর: জ্ঞান ও সৃজনশীলতার উদ্ভ

20