ধর্ষকের বিচার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার রুহিয়া থানাধীব পাটিয়াডাঙ্গী বাজারে ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপি এ কর্মসূচিতে আশপাশের ৪ টি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বাক প্রতিবন্ধী তামান্নাকে ধর্ষণকারী এলাকার মাদক কারবারি এবং যুবলীগের সক্রিয় কর্মী শাহাজাহান(গেন্দু) ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ঢোলারহাট বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষল ও জামায়াত নেতা মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আমিনুর রহমান রিপন, সহসভাপতি আহসান হাবীবসহ স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
এ সময় বক্তৃাতা বলেন গেন্দু একজন মাদক কারবারি এবং যুবলীগের সক্রিয় কর্মী তিনি ইতিপূর্বে আর ধর্ষণের ঘটনা ঘটিয়েছে আমরা এই ধর্ষক গেন্দুর (শাহাজাহান) সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি। বক্তৃতারা জানান আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ধর্ষকের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন ও ধর্ষকের মৃত্যুদণ্ডের দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পাটিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা পাটিয়াডাঙ্গী চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও
1
১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস
2
কালিগঞ্জে ৪ ইউনিয়ন নিয়ে সামাজিক সম্প্রীতি ও দ্বন্দ্ব প্রতি
3
৫ মিনিট চার্জে ৩ ঘণ্টা কথা বলা যায় এই স্মার্টফোনে
4
ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগরে বিএনপি প্রার্থী এম এ হান্নানের নি
5
কমলগঞ্জ–শ্রীমঙ্গলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে এআই-এডিট করা ভু
6
সুবর্ণচরে যুবদল নেতাকে বরণে মোটরসাইকেল শোভাযাত্রা
7
এসডিজি'র টার্গেট বাস্তবায়নে ফলপ্রসূ কাজ করুন- ময়মনসিংহে বিভা
8
যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করলে ন্যাটোর অস্তিত্ব
9
গলাচিপায় খাস জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৪ জন
10
১৮ বছর বাবার কোলে যাতায়াত করে অনার্স পরিক্ষায় প্রথম শ্রেণীতে
11
চিরিরবন্দরে অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিয